চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগে যোগ দিচ্ছেন মিরন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:০৩ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

আগামীকাল শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা জামিলুর রহমান মিরন।

মিরনের দলবদলের খবর জানাজানি হওয়ার পর নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে রাজনৈতিক মহল এতে দেখছেন টাঙ্গাইলের উত্থান-পতনের রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক বলেন, সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের মাধ্যমে কেন্দ্র থেকে নির্দেশ এসেছে তাকে দলে যোগদান করানোর জন্য। এ ব্যাপারে শুক্রবার জেলা নেতৃবৃন্দের একটি বৈঠক হবে। সেই বৈঠকে আলোচনা ফলপ্রসূ হলে শনিবার মিরনকে দলে যোগদান করানো হতে পারে।

Banglabid

আওয়ামী লীগে যোগদানের বিষয়ে জামিলুর রহমান মিরন বলেন, বিষয়টি আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক সাহেবের কাছ থেকে জেনেছি। এখনো দিনক্ষণ ঠিক হয়নি। আলোচনার পর যোগদানের বিষয়টি চূড়ান্ত হবে।

কৃষক শ্রমিক জনতা লীগে তার অবস্থান বিষয়ে তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধা পরিবার। তাই জম্ম সূত্রেই আমি আওয়ামী লীগ। বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক থাকায় তার সংগ্রাম পরিষদে যোগ দেই। বিগত সাড়ে ৪ বছর ধরে তার দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেখানে আমার কোনো সদস্য পদও নেই।

জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাত ধরেই ছাত্রলীগের রাজনীতিতে আসেন মিরন। হয়ে ওঠেন জেলা ছাত্রলীগের শীর্ষ নেতা। পরে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হয়ে কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ নামে নতুন দল গঠন করলে মিরন তাতে যোগ দেয়। এরপর দু’দফায় টাঙ্গাইল পৌরসভার মেয়র নির্বাচিত হন মিরন। এসময় তার বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয়ারও অভিযোগ উঠে। পৌরসভা, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে ও আওয়ামী লীগের বিরদ্ধে অবস্থান নেন। পরে টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে খাঁন পরিবারের উথান ও সিদ্দিকী পরিবার কোনঠাসা অবস্থায় পড়লে তিনিও নিজেকে গুটিয়ে ফেলেন। এখন আবার খান পরিবার আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার থাকায় মিরন খান পরিবারের বিরুদ্ধে অবস্থান নেন। এতে টাঙ্গাইলের রাজনীতির হাল ধরা খান পরিবার বিরোধীরা আওয়ামী লীগ নেতাদের নজরে আসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকৃষক শ্রমিক জনতা লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT