চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করলেন তিন হ্যাভিওয়েট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিন হ্যাভিওয়েট প্রার্থী। এরা হলেন: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-০৭ সংসদীয় আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম।

এর আগে বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে মনোনয়ন ফরম তুলে বিতরণ করেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আবদুল আওয়াল শামীম, জিএম মাসুদুল হাসান এবং মো. আলাউদ্দিন।

শুরুর দিনে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পরে দলীয় মনোনয়ন চেয়ে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওসমানী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী। এরপরই মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Banglabid

এরপর একে আতিকুল ইসলাম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার নূর তাপসের পক্ষে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর ঢাকা-০৭ সংসদীয় আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে মহিউদ্দিন আহমেদ বেলাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এছাড়া উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের পক্ষে তার রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Reneta

শেষ খবর পওয়া পর্যন্ত দুই সিটি উত্তরে ২ জন এবং দক্ষিণে ৪ জন মোট ৬ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বুধবার থেকে শুরু করে বৃহস্পতি ও শুক্রবার (২৫-২৬-২৭ ডিসেম্বর) মোট তিন দিন বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ করবে দলটি। মনোনয়ন ফরমের দাম রাখা হচ্ছে ২৫ হাজার টাকা।

নির্ধারিত সময়ের শেষ দিন অর্থ্যাৎ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে সময়ের মনোনয়ন ফরম সংগ্রহকারীদের জমা দিতে হবে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলিংবেল বাজিয়ে ফ্ল্যাটে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পরবর্তী

বলিউড তারকাদের বড়দিন

পরবর্তী

বলিউড তারকাদের বড়দিন

ধর্মকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সজাগ থাকতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT