চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে এক‌দিন জবাব দি‌তে হ‌বে: ড.খন্দকার মোশারফ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ

আওয়ামী লীগ সরকার বেগম খা‌লেদা জিয়া‌কে অপ‌রিছন্ন একটা সাধারণ কারাগা‌রে রে‌খে‌ আই‌নের অপব্যবহার ক‌রে‌ছে। এর জন্য তা‌দেরকে এক‌দিন জবাব দি‌তে হ‌বে ব‌লে মন্তব্য ক‌রেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন।

‌তি‌নি ব‌লেন, সরকার ‌মিথ্যা মামলায় খা‌লেদা জিয়াকে জে‌লে দি‌য়ে তা‌কে দুর্নী‌তিগ্রস্থ প্রমাণ কর‌তে চে‌য়ে‌ছি‌লো ‌কিন্তু জনগণ তা বিশ্বাস ক‌রে‌নি। তাই তা‌কে নেত্রী থে‌কে দেশমাতা হিসেবে আখ্যায়িত ক‌রে‌ছে।

সোমবার জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে নাগ‌রিক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। সমা‌বেশ‌টি আ‌য়োজন ক‌রে স্বা‌ধীনতা ফোরাম।

Banglabid

বিচারক এর হাত পা বেঁ‌ধে দি‌য়ে‌ছে এমন মন্তব্য ক‌রে খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লেন, এই মামলা যখন চ‌লে তখন প্রধানমন্ত্র‌ী ব‌লেছেন, খা‌লেদা এ‌তিম‌দের টাকা মে‌রে খে‌য়ে‌ছে তার মন্ত্রীরা ব‌লেন, খা‌লেদা জিয়ার জেল হ‌বে এ কথা ব‌লে বিচারক এর হাত পা আ‌গেই বেঁ‌ধে দি‌য়ে‌ছেন যা‌তে তিনি স‌ঠিক বিচার না কর‌তে পা‌রে।

‌তি‌নি ব‌লেন, বেগম খা‌লেদা জিয়ার না‌মে যে জিয়া ট্রাস্ট এর দুর্নী‌তির মামলা দি‌য়ে‌ছে তা এক‌টি মিথ্যা বা‌নোয়াট ভুয়া প্রমাণ এর মাধ্য‌মে দি‌য়ে‌ছে। এ মামলার যে নথি তা‌তে কোন স্বাক্ষর নাই এটা প্রধানমন্ত্রী কার্যল‌য় থে‌কে দেখা‌নো হ‌য়ে‌ছে। সে ন‌থি উত্থাপন ক‌রেন, কিন্তু সরকার ব‌লে ন‌থি হারিয়ে গে‌ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কখ‌নো কোন কিছু হারায় না। আস‌লে রাজনৈ‌তিক প্র‌তিহিংসায় বেগম খা‌লেদা জিয়া‌কে মিথ্যা মামলায় জে‌লে দেওয়া হ‌য়ে‌ছে যা‌তে আগা‌মী নির্বাচ‌নে সে যে‌তে না পা‌রে।

‌তি‌নি ব‌লেন, আমরা কোন কর্মসূচি দি‌লে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দেরের এ‌তো মাথা ব্যথা কেন? ওবায়দুল ব‌লেন বিএন‌পি কি কর্মসূ‌চি দেয়, এটা কোন কর্মসূচি হ‌লো? বিএন‌পি কি কর্মসূ‌চি দি‌বে, না‌ দি‌বে তা বিএন‌পি ঠিক কর‌বে, ওবায়দুল না।

Reneta

বিএন‌পি শ‌ক্তিশ‌ালী হ‌লে নির্বাচ‌নে আস‌তে সমস্যা কি ওবায়দুল কা‌দে‌রের এ কথার পরিপ্রে‌ক্ষি‌তে খন্দকার মোশাররফ ব‌লেন, আমরা নির্বাচ‌নে আস‌বো না এটা কি ব‌লে‌ছি? আমরা নির্বাচ‌নে আস‌বো, ত‌বে খা‌লেদা জিয়াকে মুক্ত ক‌রে দে‌শের ‌নিরপেক্ষ নির্বাচন নি‌শ্চিত ক‌রে বেগম খা‌লেদা জিয়ার নেতৃ‌ত্বে নির্বাচ‌নে আস‌বো। বিএন‌পির শান্ত কর্মসূ‌চি দি‌চ্ছে কোন জ্বালাও পোড়াও কর‌ছে না। সরকার যেটা ভে‌বে‌ছি‌লো তা বিএন‌পি ক‌রে নাই আর এ‌তেই ওবায়দ‌ুলের মাথা ব্যথা হয়েছে, কেন এমন ক‌রে না। এসব চিন্তা ক‌রে য‌দি ভা‌লো ঘুম হয় তাহ‌লে চিন্তা ক‌রেন।

গণত‌ন্ত্রের অপর নাম খা‌লেদা জিয়া এমন মন্তব্য ক‌রে সা‌বেক এ মন্ত্রী ব‌লেন, সরকার যত উসকা‌নি দিক না কেন, আমরা খা‌লেদা জিয়া‌কে মুক্ত কর‌তে নির‌পেক্ষ নির্বাচনের জন্য শান্তি‌তে আ‌ন্দোলন চা‌লি‌য়ে যা‌বো। কারণ গণত‌ন্ত্রের অপর নাম খা‌লেদা জিয়া।

আ‌য়োজক ক‌মি‌টির সভাপ‌তি আবু না‌সের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি এমাজ উ‌দ্দিন, ‌বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, এন‌ডি‌পি যুগ্ম মহাস‌চিব সাহাদাত হো‌সেন সে‌লিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি আসুক না আসুক নির্বাচন সময় মতো হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

‘ভালোবাসার মানুষের মৃত্যুদিন থাকে না’

পরবর্তী

‘ভালোবাসার মানুষের মৃত্যুদিন থাকে না’

বই

পাবলিক খালি এক হুমায়ূন আহমেদকেই চেনে!

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT