চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণতন্ত্রহীনতার জন্য আওয়ামী লীগও একদিন ভেঙ্গে তছনছ হয়ে যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
রাজনীতি
A A

গণতন্ত্রহীনতার জন্য আওয়ামী লীগও একদিন ভেঙ্গে তছনছ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

তিনি বলেন: ‘যে দেশে রডের বদলে বাঁশ দেয়া হয়, বাঁশের বদলে কাঠের খড়ি দিয়ে মঞ্চ করা হয়, সেই মঞ্চ ভেঙ্গে যেভাবে তছনছ হয়েছে। গণতন্ত্রহীনতার জন্য আওয়ামী লীগও একদিন ভেঙ্গে তছনছ হয়ে যাবে।’

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

Banglabid

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।

জয়নুল আবেদীন ফারুক বলেন: ‘বেগম খালেদা জিয়া যখন দেশের গণতন্ত্রহীনতাকে গণতন্ত্রে রুপান্তর করার আন্দোলন শুরু করেছেন, তখনই একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের দাবি খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

বেগম খালেদা জিয়াকে মুক্তির পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন মন্তব্য করে ফারুক বলেন: ‘সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও আমার ভোট আমি দেব যাকে খুশী তাকে দেব সেই নীতির মাধ্যমে।’

Reneta

বিএনপির এই নেতা বলেন: ইতোমধ্যে আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আমরা বলেছি একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখে আরেকজন সরকারি টাকা খরচ করে আওয়ামী লীগের ভোট চেয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে এই আচরণ বন্ধ করতে হবে। কিন্তু সে দিকে লক্ষ্য নেই। এই দেশে আবার বাকশাল তৈরি করার পরিকল্পনা হচ্ছে। এর বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নিবার্হী কমিটির সদস্য আলমগীর হোসেন, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জিনাফের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগখালেদা জিয়ানির্বাচনবিএনপি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ত্রিপুরাতেও লাল দূর্গের পতন

পরবর্তী

সরিষা চাষে দিনাজপুরের কৃষকের আগ্রহ

পরবর্তী

সরিষা চাষে দিনাজপুরের কৃষকের আগ্রহ

অস্কারে মনোনীত নারী প্রধান ছবিগুলোই বেশি লাভজনক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT