চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির সেরা তরুণের তালিকায় মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ১ জুন মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এরইমধ্যে সব দলের স্কোয়াডও ঘোষণা করা শেষ। আর প্রতিটি দেশের দল থেকে আইসিসি একজন করে তরুণ খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে যারা সিরিজে আলো ছড়াতে পারেন।

আইসিসির প্রকাশিত সেই প্রতিবেদনে বাংলাদেশ থেকে মোস্তাফিজকে বেঁছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজের বোলিংয়ে কিছু বিশেষত্ব রয়েছে। আর এই বোলিং দিয়ে সকলকে প্রভাবিত করেছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি বলতে গেলে মোস্তাফিজ বাংলাদেশের খুঁজে পাওয়া একটি হীরা। তার বোলিংয়ের সবচেয়ে বড় বিশেষণ হচ্ছে অফ-কাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওয়ানডে ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করে সবার নজরে আসেন মোস্তাফিজ। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচ ম্যাচে দুইবার পাঁচ উইকেট শিকারের কৃতিত্বও রয়েছে এই বাঁহাতি পেসারের ঝুড়িতে।

২১ বছর বয়সী এই তরুণের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অনেক বছর পরে আছে। যদি সে ইনজুরি মুক্ত থাকার পাশাপাশি নিজেকে ফিট ধরে রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট তার আধিপত্য অনেক বছর দেখা যাবে।

আইসিসি সম্ভব্য সেই তরুণদের তালিকায় মোস্তাফিজ ছাড়াও পাকিস্তানের বাবর আজম, ভারতের জাসপ্রিত বুমরাহ, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ইংল্যান্ডের স্যাম বিলিংস, সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার জায়গা পেয়েছেন।

ট্যাগ: মোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম দেশগুলোকে আহ্বান জানাবেন ট্রাম্প

পরবর্তী

জনপ্রিয় গায়ক ক্রিস কর্নেল আর নেই

পরবর্তী
রকার ক্রিস কর্নেল

জনপ্রিয় গায়ক ক্রিস কর্নেল আর নেই

নেত্রকোণা গিয়েও রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT