চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ, রাতে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে গেলেন পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকেল ৫টায় জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতে যান কাটার মাস্টার।

এদিকে, মুস্তাফিজের তিন ঘন্টা পর রওয়ানা হবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। রাত ৮টার ফ্লাইটে ভারতে যাবেন সাকিব।

আইপিএলে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের।

Banglabid

আইপিএলের এবারের মৌসুমের সাকিবের নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১০ এপ্রিল। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে নাইটরা। সোমবার বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজেই, আজ ভারত যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন সাকিব।

সাকিবের দুদিন পর মাঠে নামবেন মুস্তাফিজরা। ১২ তারিখে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

আইপিএলে আগে থেকেই খেলছেন সাকিব আল হাসান। এবারের নিলামে নাম উঠেছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। কিন্তু মুস্তাফিজ ছাড়া দল পাননি আর কেউই। নিলামে এক কোটি ৬১ লাখ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লেখান কাটার মুস্তাফিজ।

Reneta

২০০৯ সালের আইপিএলে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানকে প্রথমবার ৪ লাখ ২৫ হাজার ডলারে নিয়েছিল কলকাতা। এখন তিনি খেলছেন ২ কোটি ৮০ লাখ রুপিতে।

মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর এবার ষষ্ঠ বাংলাদেশী হিসেবে আইপিএলে খেলবেন মুস্তাফিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দার যুদ্ধে কে জিতবেন, মাহি নাকি জয়া

পরবর্তী

মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ

পরবর্তী

মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ

একটি হুইলচেয়ারেই স্বপ্ন পূরণ হতে পারে আয়শার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT