চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার যুদ্ধে কে জিতবেন, মাহি নাকি জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

মাহিয়া মাহি বাণিজ্যিক ধারার ছবির অন্যতম সফল নায়িকা। অন্যদিকে দেশ ছাড়িয়ে কলকাতায়ও জনপ্রিয় নায়িকা জয়া আহসান। দু’জনই যার য়ার অবস্থানের শীর্ষে রয়েছেন। শীর্ষে থাকা এ দু’নায়িকা একইদিনে সিনে পর্দায় হাজির হচ্ছেন। নামছেন নিজেদের অবস্থানে টিকে থাকার লড়াইয়ে।

আগামী ৮ এপ্রিল একযোগে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহির ‘অনেক দামে কেনা’ ও জয়া আহসানের ‘পূর্ণ্যদৈঘ্য প্রেম কাহিনি-২’ চলচ্চিত্র। সারাদেশে মুক্তি পাওয়া ছবি এরইমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। চ্যানেল আই অনলাইনের দর্শকদের জন্য সিনেমা দুটির কিছু 

কেনো দেখবেন ‘পূর্ণদৈঘ্য প্রেমকাহিনি ২’:
ওপার বাংলা ‘রাজকাহিনী’ খ্যাত জয়া আহসানের বহুল প্রতিক্ষিত বাণিজ্যিক সিনেমা ‘পূর্ণদৈঘ্য প্রেম কাহিনি টু’ ছবিটি অনেক আগ থেকেই দর্শক মনে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ এবারেই প্রথম ঢালিউডে কোনো ক্রিকেট নির্ভর সিনেমা নির্মাণ হয়েছে। তাছাড়া দর্শকদের হলে আনতে ছবিতে সেরা চমক হিসেবে পরিচালক সাফি উদ্দিন সাফি শাকিব-জয়া জুটিকে রেখেছেন। 

ভিন্ন ভিন্ন লোকশনে গানের শুটিং, অ্যাকশন, রোমাঞ্চ সবকিছুই ভরপুর রয়েছে ছবিতে। তাছাড়া ওমর সানি, ইমন, মৌসুমী হামিদসহ নামি-দামির তারকার আগমন রয়েছে ছবিতে। বাড়তি চমক রাখতে অবশ্য বিশেষ একটি চরিত্রে অভিনয়ে রাখা হয়েছে ক্রিকেটার হাবিবুল বাশার ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তাই সবমিলিয়ে বিনোদনে ঠাসা ‘পূর্ণদৈঘ্য প্রেম কাহিনি টু’ সিনেমাটি।

কেনো দেখতে যাবেন ‘অনেক দামে কেনা’
অন্যদিকে ‘অগ্নিকন্যা’ মাহিয়া মাহি। একমাত্র তিনিই ঢালিউড নায়িকা যিনি সম্পূর্ণ নারী ভিত্তিক সিনেমায় অভিনয় করে সফল হয়েছেন। বর্তমানে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের বাইরে গিয়ে উপন্যাস ভিক্তিক চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ করে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি। মাহির অভিনীত দীর্ঘদিন পর জাজ মাল্টিমিডিয়া ব্যানারে ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পাচ্ছে। জাকির হোসেন রাজু পরিচালি এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন বাপ্পী ও ডিপজল।

প্রেমের গল্প নির্ভর ছবিটিতে বহুদিন পর র্পদায় ফিরবেন ডিপজল। আর সেকারণেই ডিপজলের ভক্তরা ছবিটি দেখতে যাবেন বলে মনে করছেন প্রযোজনা সংস্থাটি। তাছাড়া ‘হানিমুন’ ছবির জুটি মাহি ও বাপ্পীর আগমন আরো একবার দেখতে দর্শক হলে যাবেন।

Reneta

তাই এখন শুধু ৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা। কে টিকে থাকবে দর্শকদের কাছে মাহিয়া মাহি নাকি জয়া আহসান। সমীকরণটা জানতে হলে অবশ্য আরো দুইটি দিন অপেক্ষা করতে হবে সিনে প্রেমীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানবলিউডমাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT