চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৮:০৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আদালত
A A
জাস্টিস জিনাত আরা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন কমিশনের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা।

আইন মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘আইন কমিশন আইন ১৯৯৬ এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, সাবেক বিচারপতি জিনাত আরা-কে নিয়োগের তারিখ হইতে পরবর্তী ৩ বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করল। এই পদে থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।’

১৯৫৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন জিনাত আরা। তার বাবার নাম এইচ এম আর সিদ্দিকী (মৃত)। মায়ের নাম বেগম আয়শা সিদ্দিকী (মৃত)। জিনাত আরা বিএসসি ও এলএলবি পাসের পর ১৯৭৮ সালের ৩ নভেম্বর বিচার বিভাগে মুনসেফ হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। আর ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। এরপর ২০১৮ সালের ৯ অক্টোবর জিনাত আরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চার দশকের বিচারিক জীবনের ইতি টেনে ২০২০ সালের ১২ মার্চ আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে যান বিচারপতি জিনাত আরা। বিচারপতি জিনাত আরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন।

Banglabid

অন্যদিকে, ২০১৩ সালের ২৩ জুলাই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এ বি এম খায়রুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন কমিশনসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ সংস্কারে সহায়তা করবে ইটালি

পরবর্তী

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৬ কর্মকর্তা

পরবর্তী
বাংলাদেশ পুলিশ লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৬ কর্মকর্তা

মিজানুর রহমান আজহারী ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT