চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন.কমে রিভিউ জালিয়াতিতে বাংলাদেশ-চীনের লেখক, মামলা দায়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ভিত্তিক বিশ্বের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন তাদের সাইটে পণ্য বা বইয়ের ভূয়া রিভিউ লিখে দেয়ায় বাংলাদেশীসহ কয়েকটি দেশের রিভিউ লেখকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থের বিনিময়ে এ ধরনের রিভিউ লেখকদের মধ্যে চীন, ফিলিপাইন ও যুক্তরাজ্যের কয়েকজন নাগরিকও রয়েছে। উল্লেখযোগ্য হারে জাল সমালোচনা বেড়ে যাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেয় আমাজন।

ফ্রিল্যান্স লেখকদের জন্য অনলাইন মার্কেট প্লেস ‘ফিভারডটকম’ এর মা্ধ্যমে ভুয়া রিভিউ লিখে দেয়ার সেবা প্রদান করার দায়ে ১ হাজারেরও অধিক রিভিউ লেখকদের বিরুদ্ধে অভিযোগ করছে আমাজন। এই সাইটে ‍চুক্তিবদ্ধ হয়ে লেখকেরা অর্থের বিনিময়ে পণ্য ও বইয়ের ইতিবাচক সমালোচনা লিখে দেয়ার জন্য প্রচার চালায়। যার ফলে র‌্যাটিং পদ্ধতিতে ভ্রান্তির সৃষ্টি হয়, যার উপর নির্ভর করে আমেরিকান ইলেকট্রনিক কমার্স এবং ক্লাউড কম্পিউটিং কোম্পানি আমাজন।

শুরু থেকেই লেখকদের প্রোফাইল মুছে ফেলা হচ্ছে, কিন্তু দ্য টাইমস লুকিয়ে রাখা ৫০টি প্রোফাইলের অনুসন্ধান করে দেখেছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে বাংলাদেশের। আরও রয়েছে চীন এবং ফিলিপাইনের নাগরিক।

Banglabid

যেসব ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে জাল রিভিউ লিখে দেয়ার অভিযোগ রয়েছে ‘ফিভার’ সাইটটিতে তারা তাদের প্রোফাইলে এ ধরনের সেবা প্রদানের জন্য বিজ্ঞাপন দেয় না। কিন্তু ‘স্টে-এট-হোম মম এন্ড এ পাস্টোর্স ওয়াইফ’ নামে একজন তার প্রোফাইলে ১২ ঘন্টার ভেতর পণ্যের জন্য উচ্চমানের রিভিউ লিখে দিতে পারেন বলে জানিয়েছেন।

আমাজনের একজন মুখপাত্র জানিয়েছেন ক্রেতাদের জন্য রিভিউগুলোকে যথাসম্ভব উপকারী করে তুলার জন্য এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়া হয়েছে বলে জানিয়েছেন।

“আমাদের নির্দেশনার বিঘ্ন ঘটায় এমন রিভিউগুলোর কিছু অংশ সনাক্ত এবং সরিয়ে ফেলতে আমরা কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা একাউন্টগুলোও বন্ধ করে দিচ্ছি। এই পদ্ধতির অপব্যবহারকারী কয়েকজন ব্যক্তি এবং ব্যবসায়িদের বিরুদ্ধে সম্প্রতি আমরা মামলা দায়ের করেছি।”

Reneta

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমাজনই কমার্সফ্রিল্যান্সার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারিয়ে যাবে ম্যাকডোনাল্ড!

পরবর্তী

মিনা ট্র্যাজেডিতে মৃত দুই সহস্রাধিক হাজি

পরবর্তী

মিনা ট্র্যাজেডিতে মৃত দুই সহস্রাধিক হাজি

মিনা ট্র্যাজেডিতে মৃত দুই সহস্রাধিক হাজি

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT