চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে যাবে ম্যাকডোনাল্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

ফাস্টফুড হ্যামবার্গার বিপণনকারী বিশ্বের সর্ববৃহৎ রেস্টুরেন্ট ‘ম্যাকডোনাল্ড’ এর নাম শুনেনি এমন কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত এই কোম্পনিটির হেডকোয়ার্টার ইলনয়েস অঙ্গরাজ্যে। মন্দায় আক্রান্ত হয়ে ব্যাপক জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি এখন দেখছে তার শেষ সময়। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিদের উপর পরিচালিত এক জরিপ থেকে পাওয়া গেছে এমন তথ্য।

“গভীর মন্দার সাথে মোকাবেলা করছে ম্যাকডোনাল্ড এবং হয়তো তার সময় শেষ হয়ে এসেছে” যুক্তরাষ্ট্রে এই কোম্পানির ফাস্টফুড বিপণনকারী কয়েকটি রেস্টুরেন্টের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যবেক্ষণ করে এমনটি জানিয়েছেন দেশটির কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিক।

তীব্র মন্দা মোকাবেলায় ঘুড়ে দাড়ানোর চেষ্টায় যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ড’এর সিইও স্টিভ ইস্টারবুক কয়েকটি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করছেন। যার মধ্যে রয়েছে স্টোরগুলোতে সারা দিনের জন্য নাস্তার ব্যবস্থা চালু করা, ডিজিটালি বিন্যস্ত দোকান ও অন্যান্য নতুন মেন্যু যোগ করা।

প্রধান কার্যালয় থেকে যুক্তরাষ্ট্রে সম্প্রতি চালু করা অন্যান্য নতুন পরিকল্পনার মধ্যে একটি হলো ক্রেতাদের পছন্দানুযায়ী স্বাদ তৈরির সুযোগ। কিছু উপাদান দিয়ে দ্রুততার সাথে খাদ্য পরিবেশনের সাথে পরিচিত রেস্টুরেন্টগুলোর জন্য এটি একটি বড় ধরনের পরিবর্তন, যার মাধ্যমে ক্রেতারা ৩০ টি ভিন্ন উপাদান দিয়ে তাদের নিজেদের জন্য বার্গার তৈরি করার সুযোগ পায়।

কিছু স্থানের মধ্যে সীমাবদ্ধ নতুন আরও কয়েকটি পদক্ষেপ যেমন সব্জির তৈরি নাস্তার মতো স্বাস্থ্যকর খাদ্য তালিকা নেয়া হয়েছে যা রেস্টুরেন্টগুলোর জনপ্রিয় হ্যামবার্গার বিপণনের সাধারণ চরিত্রের বিপরীত।

বিশ্লেষক মার্ক ক্যালিনোস্কির পরিচালিত এক সার্ভেতে দেখা যায় নতুন এই পদক্ষেপগুলো রেস্টুরেন্ট পরিচালনা কারীদের জন্য শুধুই নতুন মাথাব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে।

“আমরা গভীর মন্দার মধ্যে রয়েছি এবং কিছুই পরিবর্তন হয়নি।” এমনটি লিখেছেন একজন ফ্র্যাঞ্চাইজি।

“সিইও আমাদের ধ্বংসের বীজ রোপণ করছেন। আমরা দ্রুত পরিবেশন করা ফাস্টফুড রেস্টুরেন্ট, অন্যান্য আর পাঁচটা সাধারণ রেস্টুরেন্ট নই। এই পদ্ধতিটি তার শেষ দিনের মুখোমুখি এসে দাড়িয়েছে।” বলেছেন অপর একজন।

সারাদিনের জন্য নাস্তা ব্যবস্থার ফলে কাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে দেখা যায়। অতিরিক্ত কয়েকটি খাবারের তালিকা এখানে কর্মরতদের অতিরিক্ত কাজের চাপে ফেলেছে এবং ভুল করার আশঙ্কাও বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রে প্রায় দুই বছরের মতো বিক্রির ক্রমহ্রাসমানতা মোকাবেলায় নতুন এই পরিকল্পনা নেয়া হলেও কয়েকজন রেস্টুরেন্ট পরিচালক এতে খুশী নন।

“এই পদ্ধতিটি চরম ব্যর্থ হয়েছে। আমাদের খাদ্যের তালিকা এখনও বড় হচ্ছে এবং আমরা অধিক মানুষদের জন্য আরও অনেক কিছু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

“ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো ব্যর্থ হয়েছে।” একজন লিখেছেন।

বিশ্বে ফ্র্যাঞ্চাইজিরা ম্যাকডোনআল্ডের ৮১ শতাংশ রেস্টুরেন্ট পরিচালনা করে। তাই তাদের মনোবল চাঙ্গা করতে ব্যর্থ হলে মন্দা থেকে উঠে দাড়ানো অসম্ভব।

আগামী ৬ মাসের জন্য ব্যবসার অবস্থান সম্পর্কে পূর্বাভাস পেতে ২২৬ টি রেস্টুরেন্ট পরিচালনাকারী ২৯ টি ফ্র্যাঞ্চাইজির সাক্ষাৎকার নিয়েছেন কালিনোস্কি। এতে ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যা হিসেব করা হয়েছে যার মধ্যে ১ হলো খারাপ এবং ৫ হলো চমৎকার। ফ্র্যাঞ্চাইজিদের নির্ধারণ করা গড় স্কোর ছিলো ১.৬৯, যা ১২ বছর আগে জরিপ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন।

ট্যাগ: ম্যাকডোনাল্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিউচার লিডার্স প্রোগ্রামের প্রথম লিখিত পরীক্ষা সম্পন্ন

পরবর্তী

অ্যামাজন.কমে রিভিউ জালিয়াতিতে বাংলাদেশ-চীনের লেখক, মামলা দায়ের

পরবর্তী

অ্যামাজন.কমে রিভিউ জালিয়াতিতে বাংলাদেশ-চীনের লেখক, মামলা দায়ের

মিনা ট্র্যাজেডিতে মৃত দুই সহস্রাধিক হাজি

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT