চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যামনেস্টি জঙ্গি সংগঠন, এটি মানবাধিকার সংগঠন হতে পারে না’

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৮:৩৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

সাকা মুজাহিদকে মুক্তি দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়ার ধৃষ্টতার দেখানো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ওই সংগঠনটিকে জঙ্গিবাদী ও মানবতাবিরোধী সংগঠন হিসেবে উল্লেখ করেছে গণজাগরণ মঞ্চ। সেই সাথে তারা নিঃস্বার্থ ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী দুর্বার আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার নামধারী একটি জঙ্গি ও মানবতাবিরোধী সংগঠন মন্তব্য করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, তারা একটি জঙ্গিবাদী সংগঠন। এটি মানবাধিকার সংগঠন হতে পারে না। সিরিয়া ও ফিলিস্তিনে সাধারণ মানুষকে হত্যা করলেও তারা কোনো ধরনের কথা বলে না বা তার প্রতিবাদ জানায় না। কিন্তু বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের শুরু থেকেই বিভিন্ন সময় এই ধরনের বিরূপ বিবৃতি দিয়ে আসছে এই সংগঠনটি।

ইমরান আরও বলেন, ‘শুধু আইএস ধরলে হবে না এই জঙ্গী মানবতাবিরোধী সংগঠনটি কেউও ধরতে হবে। জামায়াত যে কথা বলতে পারেনি সেই কথা টাকা দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখ দিয়ে সেই কথা বলিয়েছে।’

Banglabid

তিনি সরকারের কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন বক্তব্যের ব্যাখা দাবি করে বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কেন যুদ্ধাপরাধীদের নিয়ে এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিলো তার ব্যাখা দিক, না হলে তাদের সব কার্যক্রম এ দেশ থেকে বন্ধ করে দেওয়া হোক।

দেশে স্বাধীনতা বিরোধী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এমন সংগঠনের সব কার্যক্রম দেশে বন্ধ করে দিতে হবে। যদি তা না হয় তবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রতিষ্ঠিত হবে না।

তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে সাবধান করে দিয়ে বলেন, সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লন্ডন অফিসের সামনে বিক্ষোভ করবে গণ জাগারণমঞ্চ লন্ডন শাখা। এরপর তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার করে না নেয় এবং নিঃসার্থ ক্ষমা না চায় তবে আমেরিকা, কানাডা, ফ্রান্সসহ সারা পৃথিবীতে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

Reneta

জামায়াতের বিদেশী লবিষ্ট এবং টাকার কথা উল্লেখ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন বলেন, মীর কাশেম আলী ইন্টারন্যাশনাল লবিষ্ট নিয়োগ করেছে। তার টাকার পরিমাণ কতো তা আমাদের জানা নেই।

তিনি আক্ষেপ করে বলেন, এই জামায়াত একবার আমাদের জুতা মেরেছে এবার সুযোগ পেলে জবাই করবে।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আকতার বলেন, স্বাধীনতার সময় সারা পৃথিবী দুইটি ব্লকে ছিলো, আমাদের বিরোধী ব্লকের আমেরিকা আমাদের বিরুদ্ধে সপ্তম নৌ-বহর পাঠিয়েছিলো। আজ তারা অ্যামনেষ্টির মিাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরো বলেন, যে জামায়াত মনে করে এই দেশ আমার না; এই দেশ এখনো পাকিস্তানের অংশ সেই তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

এর আগে একটি প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করে তাদের মুক্তি দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও বিচার দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০

পরবর্তী

পোলানাস্কিকে ফেরত পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখান

পরবর্তী

পোলানাস্কিকে ফেরত পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখান

আমরা দুজন খুব ভালো আছি: রেলমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT