চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিলের রিপোর্টে যা বলা হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল-২০১৯ এর ওপর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।

কমিটির সভাপতি আবদুস সোবহান মিয়া রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি উত্থাপিত আকারে পাসের সুপারিশ করা হয়।

অ্যাভিয়েশন সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার বিভিন্ন পর্যায়ে অগ্রসর বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা, পাঠন-পঠনের সুযোগ সৃষ্টিসহ অন্যান্য বিষয়ে বিধানের প্রস্তাব করে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি সংসদে উত্থাপন করেন।

Banglabid

বিলের বিধান অনুযায়ী: সরকার নির্ধারিত স্থানে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়েছে। অধিভুক্ত এবং অঙ্গীভূত ইনস্টিটিউট, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হবে। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী, ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল, ফ্লাইট সেফটি ইনস্টিটিউট, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট, অ্যারো মেডিকেল ইনস্টিটিউট, অফিসার্স ট্রেনিং স্কুল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক, সময়ে সময়ে, স্বীকৃতি এবং অনুমোদিত বিমান বাহিনীর অন্য কোনো ইনস্টিটিউট, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠান এবং সিভিল অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার এবং বিমান বাংলাদেশ ট্রেনিং সেন্টারসহ অ্যাভিয়েশন শিক্ষা সংক্রান্ত সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট, কলেজ, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক সময় সময় স্বীকৃত বা অনুমোদিত অন্য কোনো একাডেমি, ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকবে।

বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর ও তার ক্ষমতা এবং দায়িত্ব, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, বিশ্ববিদ্যালয়ের তহবিল, অর্থ কমিটি, পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি, জনসম্পর্ক ও তথ্য বিভাগ, মুদ্রণ ও প্রকাশনা বিভাগ, বাছাই কমিটি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনিট, শৃংখলা কমিটি, বিশ্ববিদ্যালয় বিধি, প্রবিধান, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি, পরিচালন ব্যয় ও শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. দীপু মনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের ভোগান্তির কথা ভেবে কর্মসূচি ছাড়া কোথাও যাই না: প্রধানমন্ত্রী

পরবর্তী

বড়পুকুরিয়া-কালিয়াকৈর ৪শ’ কেভি লাইন স্থাপন প্রকল্প অনুমোদন

পরবর্তী
একনেক-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বড়পুকুরিয়া-কালিয়াকৈর ৪শ’ কেভি লাইন স্থাপন প্রকল্প অনুমোদন

ঝড় ও শিলাবৃষ্টিতে সহস্রাধিক পাখির মৃত্যু

সর্বশেষ

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT