চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের ভোগান্তির কথা ভেবে কর্মসূচি ছাড়া কোথাও যাই না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমি বের হলে ট্রাফিক সিগন্যাল আটকে রাখা হয়, তাই মানুষের কথা চিন্তা করেই শুধু অফিস এবং কর্মসূচি ছাড়া অন্য কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছি।

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনা। এসময় তিনি এ কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে আওয়ামী লীগ সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে এবং করবে তা তুলে ধরেন। একইসঙ্গে এসময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

দীর্ঘক্ষণ ট্রাফিক সিগন্যাল দিয়ে রাস্তা আটকে রাখার বিষয় নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: কোনো রাস্তা যেন দীর্ঘক্ষণ আটকে রাখা না হয় সেই নির্দেশ তিনি দেবেন।

আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বিভিন্ন স্থানের অভিযানের সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী জেলায় অভিযান জোরদার করা হয়েছে।

সরকার গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন: মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক পদক্ষেপ এবং প্রচারণা চালানোর ফলে একটা ফল সকলেই বুঝতে পেরেছে। মাদক গ্রহণ এবং পরিবহন করা যে একটা অপরাধ সে সম্পর্কে জনগণ এখন যথেষ্ট সচেতন। মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল তারা সচেতন হয়ে আত্মসমর্পণ করছে। যারা আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে যারা মাদকাসক্ত তাদের আমরা চিকিৎসা-কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছি।

Reneta

এছাড়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রণোদনার ব্যবস্থাও থাকছে বলে সংসদকে জানান সংসদ নেতা।

তিনি বলেন: তাদের (আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী) পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি তারা যেন এ ব্যবসা ছেড়ে দিয়ে নতুন কিছু করতে পারে তার জন্য আমরা আর্থিক সহায়তা দেবো। ইতোমধ্যে আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। মাদক ব্যবসা ছেড়ে তারা যেন অন্য যেকোনো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করছি।

এসময় মাদক নিরাময়ে ৭টি বিভাগীয় শহরে ২০০টি, মাদক প্রবণ জেলায় ১০০টি এবং অন্যান্য জেলায় ৫০ শয্যা বিশিষ্ট মাদক নিরাময় কেন্দ্র নির্মাণ করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT