চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাবোট এনেছে করোনার অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট ডিভাইস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্য
A A

স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাপী নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান অ্যাবোট সম্প্রতি কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করার জন্য অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট ডিভাইস নিয়ে এসেছে।

বাংলাদেশে লক্ষাধিক টেস্ট কিট পৌঁছে দিতে সক্ষম এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সারা দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ল্যাবে পৌঁছে দিয়েছে।

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দ্বারা ব্যবহারের জন্য অনুমোদিত। সহজে বহনযোগ্য ও সহজ ব্যবহারবিধি সম্পন্ন প্যানবায়ো টিএম কোভিড-১৯ অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট ডিভাইস-টি খুবই দ্রুত ফলাফল প্রদান করে।

Banglabid

অতিরিক্ত কোন যন্ত্রের সাহায্য ছাড়াই এই টেস্ট এর মাধমে ১৫ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব। এছাড়া যে সকল স্থানে ল্যাবরেটরি-ভিত্তিক যন্ত্রপাতি সহজলভ্য নয় সেখানেও এই ডিভাইসটি অনায়াসে ব্যবহার করা যাবে। সাশ্রয়ী ও দ্রুত ফলাফল পাওয়ার সুবিধার জন্য এই কিট দিয়ে প্রয়োজনে একাধিকবার পরীক্ষা করা যাবে।

ইমিউনোলজিস্ট, বারডেম জেনারেল হাসপাতাল-এর ল্যাবরেটরি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডা.  এম শওকত হাসান বলেন, “যখন স্ট্যান্ডার্ড এনএএটিএস (নিউক্লিক এসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট) সহজলভ্য থাকে না, কিংবা যে সময়ে টেস্টের ফলাফলের জন্য ২-৩ দিন বিলম্ব করতে হয়, তখন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা উপসর্গের রোগীদের জন্য একটি গ্রহণযোগ্য বিকল্প হতে পারে। দ্রুত ফলাফল পাওয়া এই ডিভাইসের সবচেয়ে বড় সুবিধা এবং রোগী উপস্থিত থাকাকালেই ফলাফল পাওয়া যায় বলে এটি ডাক্তারদের রোগীর চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নিতেও সাহায্য করে।”

বাংলাদেশে অ্যাবোট-এর র‍্যাপিড ডায়াগনস্টিক বিজনেসের কান্ট্রি ম্যানেজার তানবীর আশরাফ ভূঁইয়া বলেন, “র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট দিয়ে দ্রুত ফলাফল পাওয়ার ফলে সংক্রমিত মানুষদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় যা পক্ষান্তরে ভাইরাসের বিস্তার ধীর করতেও সাহায্য করে। অ্যাবোট এমন একটি শক্তিশালী সমাধান নিয়ে এসেছে যা এরূপ গুরুত্বপূর্ণ পরীক্ষার দ্রুত ফলাফল দিতে সক্ষম। এই সাশ্রয়ী এবং সহজলভ্য ডিভাইসটি বাংলাদেশে নিয়ে আসতে প্রতিষ্ঠানটি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ ছিল।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাবোটকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রীর ইচ্ছেপূরণে জাতীয় দলে ফিরতে চান নাসির

পরবর্তী

বুলগেরিয়ার উপহারের ভ্যাকসিন ঢাকায়

পরবর্তী

বুলগেরিয়ার উপহারের ভ্যাকসিন ঢাকায়

ডেঙ্গুতে হাসপাতালে আরও ৩০৭ রোগী

সর্বশেষ

টেস্টে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড পান্টের, বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড কার?

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT