চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে কন্ট্যাক্ট ট্র্যান্সফার পদ্ধতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২০, জুন ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কন্ট্যাক্ট ট্রান্সফার প্রক্রিয়া দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনতো কিনে ফেললেন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্ট আইফোনে ট্র্যান্সফার করবেন কী করে? এই সমস্যায় বহু নতুন আইফোন ব্যবহারকারীরাই পড়ে থাকেন। অতগুলো কন্ট্যাক্ট এক এক করে নতুন ফোনে আবার করে সেভ করা তো আর মুখের কথা নয়। তাহলে কীভাবে একসাথে কন্ট্যান্ট ট্রান্সফার হবে আইফোনে?

খুব সহজেই কয়েকটি পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত কন্ট্যাক্ট ট্রান্সফার করা যাবে আইফোনে।

অ্যাপেলের অফিশিয়াল অ্যাপের মাধ্যমেই ট্র্যান্সফার করুন: মুভ টু আইওএস হলো অ্যাপেলের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপেলে সহজে তথ্য ট্রান্সফার করা যায়।

কন্ট্যাক্টস বা কোনো তথ্য অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আইফোনে ট্র্যান্সফার করতে হলে কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে।

১। অ্যান্ড্রয়েড ডিভাইসে মুভ টু আইওএস অ্যাপটি ডাউনলোড করুন।

২। অ্যাপটি লঞ্চ করুন।

৩। লঞ্চ হয়ে গেলে ‘কন্টিনিউ’তে ট্যাপ করুন।

৪। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিয়ে ‘এগ্রি’তে ট্যাপ করুন।

৫। মুভ টু আইওএস এরপর আপনার ফোনের ডেটা অ্যাকসেস করার অনুমতি চাইবে। তখন ট্যাপ করুন ‘অ্যালাউ’তে।

৬। এরপর আইওএস থেকে একটি ১২ ডিজিটের কোড দিতে বলবে তাই এবারে দরকার পড়বে আপনার আইফোনটির।

৭। আইফোনকে অন করে তার স্ক্রিনে আসা নির্দেশিকা মেনে সেট-আপ প্রসেসটি শেষ করুন। যখন আপনি ‘অ্যাপ এবং ডেটা’ স্কিনে পৌঁছবেন সেখানে ‘মুভ ডেটা টু অ্যান্ড্রয়েড’এ ট্যাপ করুন। এখানেই পেয়ে যাবেন সেই বারো ডিজিটের কোডটি।

৮। এরপর আবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিরে এসে ‘মুভ টু আইওএস’ অ্যাপে সেই বারো ডিজিটের কোডটি স্থাপন করতে হবে।

৯। এরপর অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে যেইসমস্ত তথ্য ট্রান্সফার করতে চান সেই সমস্ত তথ্য সিলেক্ট করতে পারবেন যেইগুলো আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে আইওএস-এ ট্রান্সফার করতে চান।

এই পদ্ধতিগুলো মেনে চললেই এই অ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট সহ আরও অন্যান্য ডেটা সহজেই অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবে আইওএসএ।

ট্রান্সফার সম্পূর্ণ হয়ে গেলে আইফোনের স্ক্রিনে আসা নির্দেশ মেনে চলে আইফোনের বাকি থাকা সেট-আপটিও সম্পূর্ণ করে ফেলুন।

আপনার কন্ট্যাক্ট ডেটা গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে ফেলুন: আপনি অনায়াসেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্ট ট্রান্সফার করতে পারবেন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল অ্যাকাউন্টের সাথে আপনার ফোনের অথ্য সিঙ্ক করে নিতে হবে। এটি করে নিলেই পরবর্তীকালে আইফোনে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করলেই পেয়ে যাবেন সমস্ত তথ্য।

গুগল অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্ট সিঙ্ক করার পদ্ধতি: প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে সেটিংস অ্যাপ্লিকেশন লঞ্চ করুন। এরপরে যান ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস-এর অ্যাকাউন্টস-এ। এরপর আপনার গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন। এরপর সিঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করুন। এরপর ‘সিঙ্ক কন্ট্যাক্ট’ পুশ করে অন পজিশন স্লাইড করে দিন। এবার আইফোনটি অন করুন।

সেখানে সেটিং অ্যাপটি লঞ্চ করুন। পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন। এরপর অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করে গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন। এরপর গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
এরকিছুক্ষণ পরেই আপনার সমস্ত কন্ট্যাক্ট আপনার আইফোনে চলে আসবে।

ট্যাগ: অ্যান্ড্রয়েড ফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যানজট এড়াতে গাজীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন

পরবর্তী

১২ বছর আগের ঋণগ্রস্ত বাংলাদেশ আজ ঋণদাতা: কাদের

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ বছর আগের ঋণগ্রস্ত বাংলাদেশ আজ ঋণদাতা: কাদের

সিডনিতে ধূমকেতু ব্যান্ডের জমকালো পারফরমেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনিতে ‘ধূমকেতু’ ব্যান্ডের জমকালো আয়োজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT