চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের শতবর্ষী রেকর্ডে সিরিজ ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অ্যান্ডারসন ৫০০ উইকেটের জন্য উদযাপন করছেন ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স ৩৫। তাতে কী। অ্যান্ডারসন যেন আগুন। ৪২ রান খরচ করে উইন্ডিজের দ্বিতীয় ইনিংস থেকে তুলে নিলেন ৭ উইকেট। গত ১০৪ বছরে এত বয়সী কোনো পেস বোলারের সেরা বোলিং এটি। শতবছরের রেকর্ড নিজের করার দিনে শেষ টেস্টে ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তার দল।

এই ম্যাচে আরও একটি ঐতিহাসিক রেকর্ড গড়েন অ্যান্ডারসন। প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেট পান তিনি।

অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১২৩ রানে অলআউট করার পর ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৪ রানে। অবাক করার বিষয় হলো উইন্ডিজ ক্যাপ্টেন হোল্ডার আগের দিন মাত্র তিন বোলারকে ব্যবহার করেই ইংল্যান্ডকে থামিয়ে দেন।

এরপর ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ করলে জয়টা সহজ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র এক উইকেট হারায় তারা। টম ওয়েস্টলি (৪৪) এবং মার্ক স্টোনম্যান (৪০) অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২৩

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৯৪

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৭৭ ( (ব্রেথওয়েট ৪, পাওয়েল ৪৫, কাইল হোপ ১, শাই হোপ ৬২, ব্ল্যাকউড ৫, ডাওরিচ ১৪, হোল্ডার ২৩, বিশু ০, রোচ ৩, গ্যাব্রিয়েল ০*; অ্যান্ডারসন ৭/৪২, ব্রড ২/৩৫, রোল্যান্ড-জোন্স ১/৩১, স্টোকস ০/৪১, মইন ০/৬, রুট ০/৫)।

ইংল্যান্ড: (লক্ষ্য ১০৭) ২৮ ওভারে ১০৭/১ (কুক ১৭, স্টোনম্যান ৪০*, ওয়েস্টলি ৪৪*, গ্যাব্রিয়েল ০/২২, রোচ ০/৪, হোল্ডার ০/১৬, বিশু ১/৩৫, চেজ ০/২৫)

ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবরোধ দূরের কথা, মিয়ানমারে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

রোহিঙ্গা সংকটে ‘ব্যালান্সড’ নীতি খুলে দেবে সর্বনাশের দ্বার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে ‘ব্যালান্সড’ নীতি খুলে দেবে সর্বনাশের দ্বার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের সঙ্গে রাখাইনের তুলনা ‘ডাঁহা’ মিথ্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT