চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা গ্রেফতার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:১১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা গ্রেফতার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও রোহিঙ্গারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে র‌্যাব আটটি দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চারজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার সকালে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন গহীন অরণ্যে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলো, কক্সবাজারের উখিয়ার কুতুপালং -১ ক্যাম্পের ব্লক–এ/৩ এর আশুক জামানের ছেলে মো. নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা –১৩ নং ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) ।

Banglabid

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গহীন অরণ্যে অস্ত্রসহ কতিপয় রোহিঙ্গার অবস্থানের খবর পেয়ে র‍্যাব সদস্যরা রাত থেকে এলাকাটি ঘিরে ফেলে। এসময় সন্দেহভাজন ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে দুই জনের কাছে দুইটি দেশীয় অস্ত্র ও অপর দুই জনের কাছে দুইটি লাকড়ির বোঝা পাওয়া যায়। একটি লাকড়ির বোঝায় একটি বিদেশি অস্ত্র, একটি স্টেনগান ও একটি দেশী অস্ত্র এবং অন্য লাকড়ির বোঝায় ৩টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের সাথে ৫টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড খালি খোসা পাওয়া যায়।

তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র-গোলাবারুদ অভিনব কায়দায় পরিবহন করেছিল বলে জানিয়েছে র‍্যাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইক্ষ্যংছড়ির‌্যাবের অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনামুক্ত সোহেল রানা, আইসিইউ থেকে নেয়া হয়েছে কেবিনে

পরবর্তী

মঞ্চে আসছে আর্থার মিলারের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’

পরবর্তী
নাটকের পোস্টার যেখানে একজন ব্যক্তি সানসেটের দিকে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে আসছে আর্থার মিলারের 'ডেথ অব অ্যা সেলসম্যান'

নির্বাচনী সহিংসতার দায় আওয়ামী লীগের নয়, নির্বাচন কমিশনের: আওয়ামী লীগ

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT