চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীর গুলিতে পুলিশ পরিদর্শক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৮
অপরাধ
A A

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে পুলিশ খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিন।

সোমবার মধ্যরাতে ওই স্কুলের পাশে বাড়িটিতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের গুলি পরিদর্শক জালালউদ্দিনের মাথায় বিদ্ধ হয়। পুলিশের গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন।

Banglabid

গুরুতর আহত অবস্থায় জালালউদ্দিনকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

এর আগে সোমবার মধ্যরাতে মধ্য পীরেরবাগের ওই বাসায় অভিযানে যায় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায় ও পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়।পরে বাড়িটিকে ঘিরে রাখে পুলিশ।

খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

Reneta

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেন, ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং বিস্ফোরণ ঘটনায়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়।

সন্ত্রাসীরা কোনো জঙ্গি গোষ্ঠীর কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন: এরা জঙ্গি গোষ্ঠীর কেউ কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা তদন্তের বিষয়। সন্ত্রাসীরা বাসার পেছনের বারান্দা দিয়ে দেয়াল টপকে পালিয়ে গেছে। এখন বাড়িতে তল্লাশী চলছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, এখনো কোন বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার হয়নি।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল।

মিরপুরের মধ্য পীরেরবাগের ওই বাসায় সন্ত্রাসীরা অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এরকম তথ্যে ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সোমার নেতৃত্বে অভিযান চালানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খালেদার মুক্তি আন্দোলনে বিএনপির ‘নতুন কৌশল’

পরবর্তী

প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান

প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

খালেদা জিয়া-বিএনপি-ওবায়দুল কাদের

খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি: ওবায়দুল কাদের

সর্বশেষ

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT