চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের কষ্টার্জিত জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুই দলের ব্যবধান যোজন যোজন। একদল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, টুর্নামেন্টের হট ফেভারিট। অন্যদল অস্ট্রেলিয়া পরের রাউন্ডে যেতে পারলেই মহাখুশি। এমন পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে ঘাম ছুটল ফ্রান্সের।

বিশ্বকাপের তৃতীয় দিনে কাজান অ্যারেনায় অ্যান্টনে গ্রিজম্যানের পেনাল্টি ও পল পগবা গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স।

ব্যবধান আর শক্তি বোঝাতেই যেন বল মাঠে গড়ানোর পরপরই অস্ট্রেলিয়ার রক্ষণে হামলে পড়ে ফ্রান্স। প্রথম ১০ মিনিটে গোল পাওয়ার মতো হালিখানেক আক্রমণ ছিল ফরাসিদের। প্রতিটিই লক্ষ্য বরাবর।

দ্রুতই ঘুরে দাঁড়াতে শুরু করে অজিরাও। শেষঅবধি একদম একপেশে হতে দেয়নি ম্যাচ। গ্রিজম্যান-ডেম্বেলে-এমবাপের আক্রমণ ঠেকিয়ে দু-একবার নিজেরাও প্রতিপক্ষ রক্ষণে ভয় ধরিয়েছে সকারুরা। ১৮ মিনিটে অ্যারন মুয়ির ফ্লিক একটু এদিক-ওদিক হলে বিপদে পড়তে পারত ফ্রান্স। শেষ পর্যন্ত অবশ্য প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।

পরের ৪৫ মিনিটে মোড় ঘোরে ম্যাচের। বিশেষ করে ৫৬ মিনিটের ঘটনায়। বল নিয়ে দুর্দান্ত গতিতে অস্ট্রেলিয়া ডি-বক্সে ঢুকে পড়া অ্যান্টনে গ্রিজম্যান জসুয়া রিসডনের পায়ে লেগে পড়ে গেলে ফাউল ছিল কিনা জানতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি(ভিএআর) প্রযুক্তির সাহায্য নেন উরুগুইয়ান রেফারি আন্দ্রেস কুনহা।

প্রযুক্তির সাহায্যে নিশ্চিত হয়ে বাজান ফাউলের বাঁশি। পেনাল্টি পায় ফ্রান্স। আর হলুদ কার্ড দেখেন রিসডন। ৫৮ মিনিটে গ্রিজম্যানের স্পটকিক থেকে হওয়া সেই গোলটি হয়ে রইল ইতিহাস। বিশ্বকাপের প্রথম ভিএআর প্রযুক্তির সহায়তায় গোল এটি।

চার মিনিট বাদেই আরেক পেনাল্টি দিয়ে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। অ্যারন মুয়ির উড়িয়ে দেয়া বল ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগান ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। পেনাল্টি দিতে সময়ও নেননি রেফারি। ৬২ মিনিটে স্পটকিক থেকে গোল করেন মাইল জেডিনাক।

দুই পেনাল্টিতে সমতায় ম্যাচ। ৭৯ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল পুঁচকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অমীমাংসিত ভাবেই ম্যাচ শেষ করতে যাচ্ছে ফ্রান্স। এমন সময়ই জ্বলে উঠলেন পল পগবা। বদলি খেলোয়াড় অলিভিয়ের জিরুদের পাসে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘হান্ড্রেড মিলিয়ন’ ইউরোম্যানের দারুণ শট উপরের বারে লেগে গোললাইনের ওপার থেকে ফিরে আসে। সেটি গোলে জয়টাও নিশ্চিত হয় ফ্রান্সের।

গ্রুপ ‘সি’তে ফ্রান্স দ্বিতীয় ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে, ২১ জুন। আগের দিন অস্ট্রেলিয়ার ম্যাচ ডেনমার্কের সঙ্গে।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা

পরবর্তী

ঈদে ব্যবসা করছেন সালমান, তবে সন্তুষ্ট নন দর্শক

পরবর্তী

ঈদে ব্যবসা করছেন সালমান, তবে সন্তুষ্ট নন দর্শক

আইসল্যান্ডের রক্ষণে জমে হিম আর্জেন্টিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT