চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় আফিফদের ১১২ রানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ায় আফিফের ১১২ রানের ইনিংসের সময় ব্যাটিং করছেন বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। ডারউইনে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫০ রান তোলে আফিফ হোসেনের দল। জবাবে দেড়শর আগেই গুটিয়ে যায় স্বাগতিক দল।

তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের ওপেনিং জুটির পরও টাইগারদের সংগ্রহ বড় হয়নি। তানজিদ ফিফটি পেলেও অল্পের জন্য সুযোগ হাতছাড়া করেন ইমন।

৬৪ বলে ৪টি চার ও এক ছয়ে ৫৩ রান করেন তানজিদ। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে ইমন আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।

তৃতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে আটে নামা আবু হায়দার রনির ব্যাটে। ৪১ বলে ৩টি চার ও ১ ছয়ে সাজান ইনিংসটি।

আকবর আলী ২৬, শামীম হোসেন পাটোয়ারি করেন ২০ রান। অধিনায়ক আফিফ ফেরেন ৬ রান করে।
Banglabid

অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ২২ রান। এনটি স্ট্রাইকের পেসার হামিশ মার্টিন ১০ ওভারে ৪৬ রান খরচায় নেন ৪ উইকেট।

আড়াইশ ছোঁয়া পুঁজি নিয়ে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি এইচপি ইউনিটের। দলীয় বোলিং নৈপুণ্যে প্রতিপক্ষ ৪২ ওভারে ১৩৮ রানে থমকে যায়।

ওপেনার জ্যাকব ডিকম্যান ফিফটি (৫১) পেলেও লড়াই করতে পারেননি অন্যরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন হামিশ মার্টিন।

Reneta

আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, ও মাহফুজুর রহমান দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১২ রানঅস্ট্রেলিয়াএইচপি-নর্দার্ন টেরিটরিডারউইনপ্রথম ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামাসের সামরিক শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের

পরবর্তী

ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদেরের সঙ্গে ড. ইউনূসের বিবৃতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল: ওবায়দুল কাদের

শিল্পীরা বিটিভিতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিটিভিতে শিল্পীরা

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT