চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসুস্থ’ ফরহাদ মজহার হাসপাতালে

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১০:৫৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ফরহাদ মজহার

ছবি: তানভীর আশিক

আদালত থেকে বাসায় ফেরার অনুমতি পাওয়ার পরে মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ অনুভব করায় বিশিষ্ট কলামিস্ট, কবি ও লেখক ফরহাদ মজহারকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার মেডিসিন বিভাগের একজন অধ্যাপকের অধীনে ১১০৬ নম্বর কেবিনে রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছে।

তার স্ত্রী ফরিদা আখতার রাতে চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালত থেকে বাসায় যাওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। যেহেতু বারডেমে আমাদের পরিচিত চিকিৎসক রয়েছেন; তাই আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পর তিনি (ফরহাদ মজহার) অসুস্থ হয়ে পড়েন। তাকে অনেকগুলো শারীরিক পরীক্ষা দেয়া হয়েছে। সেগুলো করা হচ্ছে। এ অবস্থায় চিকিৎসক তাকে হাসপাতালে অবস্থানের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জবানবন্দী শেষে সন্ধ্যার দিকে ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেয় আদালত।

Banglabid

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব তাকে মুক্তি দেন। অপহরণের বিষয়ে বিকেল সোয়া তিনটা থেকে হাকিম আহসান হাবীবের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দেন ফরহাদ মজহার।

তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহারকে নিজ জিম্মায় ১০ হাজার টাকার বন্ডে সাক্ষর নিয়ে মুক্তি দেওয়া হয়। এরপর তাকে তার ভাগ্নের কাছে তুলে দেওয়া হয়।

সানাউল্লাহ মিয়া আরো জানান, আদালত বলেছেন, চাঁদার জন্য তাকে অপহরণ করা হয়েছিলো। মামলার নথি থেকে পরবর্তী মূল তথ্য দেয়া যাবে।

Reneta

ফরহাদ মজহারকে মঙ্গলবার সকালে রাজধানীর আদাবর থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুরে তাকে নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

ফরহাদ মজহারকে গতরাতে যশোরের নোয়াপাড়া থেকে হানিফ পরিবহনের বাস থেকে উদ্ধারের পরে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর আদাবর থানায়। সেখানে তার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।

সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলী রিং রোডের ‘হক ভবন’ থেকে স্বাভাবিক পোশাকে, স্বাভাবিকভাবে হেঁটে বের হয়েছিলেন ফরহাদ মজহার। কিছুক্ষণ পরে তার স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে ফরহাদ মজহার নিজেই জানিয়েছিলেন, কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে।

সেসময় তাকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ফরহাদ মজহার নিয়মিত যে নম্বর ব্যবহার করেন তার বদলে মাঝেমধ্যে ব্যবহার করেন এমন নম্বর থেকে তার স্ত্রীর ফোনে ফোন আসে।

প্রয়োজন হতে পারে জানিয়ে ফোনে ফরহাদ মজহার নিজেই ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেছিলেন।

এরপর নিখোঁজ লেখক-কলামিস্ট ফরহাদ মজহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ট্রাকিংয়ের ম্যাধমে মোবাইলের লোকেশন সনাক্ত করে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব।

পরে রাতে যশোর থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। মঙ্গলবার সকালে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরহাদ মজহারফরহাদ মজহার নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেদেরারের ইতিহাসের দিনে হাসলেন জোকোভিচও

পরবর্তী

লন্ডনের দুটি প্রেক্ষাগৃহে ‘কত স্বপ্ন কত আশা’

পরবর্তী
‘কত স্বপ্ন কত আশা’ ছবিতে বাপ্পী ও পরীমনি

লন্ডনের দুটি প্রেক্ষাগৃহে ‘কত স্বপ্ন কত আশা’

হারুন–অর–রশিদ

সড়ক দুর্ঘটনায় আহত বিটিভির কর্মকর্তার মৃত্যু

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT