চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসম্মান’ করায় রুটদের উপর চটেছেন ব্র্যাথওয়েট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার রুটের উপর চটেছেন, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্রেইগ ব্র্যাথওয়েট বা অন্য সিনিয়র খেলোয়াড়দের জায়গায় থাকলে আমার কাছে ওদের আচরণ অসম্মানজনক মনে হতো। বিশেষ করে শেষ ঘণ্টার ব্যাপারটা। তখন ক্রিজে দুজন সেট ব্যাটার, পিচও সহজে উইকেট নেয়ার মতো ছিল না। এরপরও ইংল্যান্ড কীভাবে ভেবেছে বাকি ছয় উইকেট তারা তুলতে সক্ষম!’

অ্যান্টিগা টেস্টে ড্রয়ের পরিণতি আসছে। এটা বুঝেও পঞ্চম দিনের শেষ ওভার পর্যন্ত খেলা চালিয়ে যান জো রুট। ইংল্যান্ড দলপতির এমন আচরণে ম্যাচ শেষে বিস্ময়মাখা ক্ষোভ ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটের। যদিও এই ম্যাচে মাঠে ছিলেন না তিনি।

সিরিজের প্রথম টেস্টে শনিবার শেষদিনে এনক্রুমাহ বোনের ও জেসন হোল্ডারের দৃঢ়তায় জয় হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। ম্যাচের শেষ ওভার পর্যন্ত চেষ্টা চালিয়েছেন রুটরা। তাতেই চটেছেন কার্লোস। দুজন সেট ব্যাটারের সামনে শেষ ওভার পর্যন্ত এভাবে বোলিং চালিয়ে যাওয়াকে উইন্ডিজের জন্য অসম্মানজনক বলছেন তিনি।

Banglabid

বোনের ও হোল্ডার এদিন ৩৫ ওভার ৪ বল অবিচ্ছিন্ন থেকে ইংলিশদের হতাশ করেন। শেষদিনে ২৮৬ রানের লক্ষ্য ছিল উইন্ডিজের সামনে। একসময় ক্যারিবীয়দের ৪ উইকেট পড়ে যায় ৬৭ রানেই। তারপর আসে প্রতিরোধ। এমন প্রতিরোধের শেষে প্রতিপক্ষ অধিনায়কের থেকে আরও খানিকটা সম্মানই আশা স্বাগতিক তারকার।

ওয়েস্ট ইন্ডিজের জায়গায় প্রতিপক্ষ হিসেবে যদি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ড থাকত, তাহলে রুট শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিতেন না বলেও মনে করেন ব্র্যাথওয়েট।

‘বড় দল হতে হলে বড় দলের মতো করে ভাবতে হবে। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে হয়তো বড় দলের কাতারে নেই, তবে মানসিকতা সেভাবেই তৈরি করতে হবে। অ্যাশেজ টেস্ট বা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে কি ইংল্যান্ড এমন করত? করত না। তাহলে আমাদের বিপক্ষে কেন করল?’

Reneta

১৬ মার্চ বার্বাডোজে তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোনারব্রাথওয়েটরুটলিড স্পোর্টসহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেদ্দাস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

পরবর্তী

রাজধানীর বাসা-বাড়িতে থাকতে হবে নিজস্ব সেপটিক ট্যাংক

পরবর্তী
প্রযুক্তি প্রদর্শনীতে অতিথি ও দর্শনার্থীরা দেখছেন নতুন প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাসা-বাড়িতে থাকতে হবে নিজস্ব সেপটিক ট্যাংক

বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে দুদিন ব্যাট করে ৫০৫ পর্যন্ত গেল অস্ট্রেলিয়া

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT