চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ টাইগার যুবাদের, আরিফুলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জমজমাট ম্যাচে আরিফুলের টানা দ্বিতীয় সেঞ্চুরির পরেও সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে টাইগার যুবারা। এ ম্যাচ হেরে অষ্টম অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার কলিডজে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সপ্তম স্থান নির্ধারণীর প্লে অফ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।

টস জিতে ব্যটিংয়ে নামা বাংলাদেশ এ ম্যাচে দারুণ শুরু পায়। ওপেনিং জুটিতেই আসে ৫৭ রান। ব্যক্তিগত ২৯ রানে আল্ডারের বলে মাহফিজুল আউট হলে ভাঙে জুটি।

পুরো বিশ্বকাপেই ব্যর্থ আইচ শেষ ম্যাচেও ব্যাট হাতে প্রতিরোধ দেখাতে পারেননি। ১৫ বলে ১ রান করে আল্ডারের বলে আউট হন তিনি। ৫ চার ও ১ ছয়ে ৩৮ রান করে আউট হন আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল।

এরপর ব্যাটিংয়ে আসেন পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া আরিফুল। পঞ্চম উইকেটে মেহরবের সাথে ১১৭ রানের জুটি গড়ে শক্ত ভিত এনে দেন দলকে।

৩৬ রানে কোপল্যান্ডের বলে মেহরব আউট হলেও টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েই মাঠ ছাড়েন আরিফুল। ৯ চার ও ৩ ছক্কায় ১০২ রান করে আউট হন বোস্টের বলে ক্যাচ দিয়ে। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের যুবারা।

Reneta

জবাবে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা। জেড স্মিথকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুসফিক হাসান। দ্বিতীয় উইকেটে রোনান হারম্যানকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে চাপ সামাল দেন ডেওলাড ব্রেভিস।

ব্যক্তিগত ৪৬ রানে রিপনের বলে আউট হন হারম্যান। দ্রুততম সময়ে আরও ২ টি উইকেট হারিয়ে আবারও চাপে পড়স যায় সাউথ আফ্রিকা। তবে বোস্টকে সাথে নিয়ে ৭৪ রানের অনবদ্য এক জুটি গড়ে আবারও চাপ সামলে নেন ব্রেভিস।

১৩৮ রান করে ব্রেভিস যখন আউট হন দলের প্রয়োজন মাত্র ৩১ রান। খুব সহজেই সে লক্ষ্য টপকে যায় সাউথ আফ্রিকার যুবারা। টানা তৃতীয় হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল টাইগার যুবারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফুলবাংলাদেশব্রেভিসযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT