চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশোভন আচরণেও পার পাচ্ছেন তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৩, জুন ২০১৬
স্পোর্টস
A A

ম্যাচ রেফারির রিপোর্টে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে কিছু উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।

রিপোর্টে ম্যাচটি না হওয়ার জন্য একইসঙ্গে দুই আম্পায়ারের অসুস্থতার কথা জানিয়েছেন ম্যাচ রেফারি মন্টু দত্ত।

সিসিডিএমের প্রধান সমন্বয়ক আমিন খান বলেন, ম্যাচ রেফারির রিপোর্টে কোন খেলোয়ারের ব্যাপারে, কোন দলের ব্যাপারে বা কোন দলেরই উচ্ছৃঙ্খল দর্শকের ব্যাপারে কোন কিছু লিখেননি। উনি শুধু লিখেছেন যে আম্পায়ার অসুস্থ।

রোববার বিকেএসপিতে ঢাকা আবাহনী এবং প্রাইম দোলেশ্বরের মধ্যে সুপার লিগের ম্যাচ চলার সময় তামিম দুইবার আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়ান। তার উগ্র আচরণে আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদ এক পর্যায়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে মাঠ থেকে বেরিয়ে যান। আজ রিজার্ভ ডে-তেও মাঠে গড়ায়নি খেলা।

ম্যাচ রেফারি মন্টু দত্তের রিপোর্টে বলা হয়েছে, দুই আম্পায়ারের অসুস্থতার কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এখন এই ম্যাচ কবে মাঠে গড়াবে সেই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নেবে জানিয়ে আমিন খান বলেন, ম্যাচটা আমরা এখন বোর্ডের কাছে রেফার করে দিয়েছি। এই ম্যাচের ব্যাপারে, আম্পায়ারদের ব্যাপারে বোর্ড এখন সিদ্ধান্ত নিবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ন্যাশনাল ক্যাডেট কোর আইনের খসড়া অনুমোদন

পরবর্তী

ওবামাকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

পরবর্তী

ওবামাকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

সন্ত্রাস প্রতিরোধে ১৪ দলের সঙ্গে নাজমুল হুদার জোট

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT