চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের রোমান সানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টোকিও অলিম্পিকে ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের টম হলের বিপক্ষে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। দ্বিতীয় রাউন্ডে তিনি লড়ছেন কানাডার ক্রিস্পিন ডুইনাসের বিপক্ষে।

মঙ্গলবার গেমসের চতুর্থ দিনে ২৬ বছর বয়সী রোমান ছেলেদের রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন লাল-সবুজের তারকা।

পাঁচ সেটের লড়াইয়ে প্রথম সেটে ৩ শটে রোমান আনেন যথাক্রমে ১০, ১০, ৮ বা মোট ২৮ পয়েন্ট। হলও প্রথম সেটে তোলেন মোট ২৮ পয়েন্ট। তাতে দুজনকে ১ পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়।

Banglabid

দ্বিতীয় সেটে কিন শটে রোমান আনেন ১০, ৯, ৮ বা মোট ২৭ পয়েন্ট। এই সেটে হল তোলেন ২৫ পয়েন্ট। তৃতীয় সেটে রোমান তোলেন ১০, ৯, ৮ বা মোট ২৬ পয়েন্ট। হলও এই সেটে আনেন ২৬ পয়েন্ট।

চতুর্থ সেটে রোমান তিন শটে আনেন ৯, ৮, ৮ বা মোট ২৫ পয়েন্ট। এই সেটে হল আনেন ২৭ পয়েন্ট। রোমান পঞ্চম সেটে চিনিয়েছেন জাত। আনেন ৯, ১০, ১০ বা মোট ২৯ পয়েন্ট। তাতেই আসে সাফল্য।

ছেলেদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর তুলেছিলেন রোমান। ৬৪ প্রতিযোগীর মধ্যে হন ১৭তম। নেদারল্যান্ডসে ২০১৯ সালে আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভ এককে ব্রোঞ্জ এনে সরাসরি টোকিও অলিম্পিকে যাওয়ার পথ করেছেন তিনি।

Reneta

রোমানের পর বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী সামনে ব্যক্তিগত ইভেন্টে লড়বেন। গত শুক্রবার মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে নিজের সেরা স্কোর টপকে গেছেন দিয়া।

মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর তুলেছেন দিয়া। ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম। বিশ্ব আর্চারির স্বীকৃত প্রতিযোগিতায় তার সেরা স্কোর। আগের সেরাটি ছিল সুইজারল্যান্ডের লুসানে বসা আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে করা ৬৩৪।

প্রথম রাউন্ডে বেলারুশের কারিনা দিওমিনস্কায়ার বিপক্ষে পরীক্ষা দিতে হবে দিয়া সিদ্দিকীকে। সেজন্য ২৯ জুলাই লড়বেন ১৭ বছর বয়সী দিয়া।

টোকিও অলিম্পিকে আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকেট অর্জন করেছিল বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল সাউথ কোরিয়ার কিম জে দিওক ও আন সান জুটি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আলো ছড়াতে পারেননি দিয়া-রোমান। সেখানে ৬-০ সেট পয়েন্ট ব্যবধানে হেরেছেন বাংলাদেশের দিয়া-রোমান জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১দিয়ারোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ বছরের শেষেই ইরাক ছাড়বে মার্কিন সেনাবাহিনী

পরবর্তী

অরিজিতের ‘কলঙ্ক’ এবার শ্রীপর্ণার কণ্ঠে!

পরবর্তী

অরিজিতের ‘কলঙ্ক’ এবার শ্রীপর্ণার কণ্ঠে!

টোকিওয় রোমান সানার ‘এক পয়েন্টের’ জন্য স্বপ্নভঙ্গ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT