চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপালির অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সের দ্বিতীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আগের ম্যাচেই ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছিলেন দলকে। বল হাতে নিয়েছিলেন একটি উইকেটও। এবার ৭৯ রানের ইনিংসের সঙ্গে তিন উইকেট নিলেন অলক কাপালি। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতেছে ব্রাদার্স ইউনিয়নও।

রোববার বিকেএসপি’র তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৪ রানে হারিয়েছে ব্রাদার্সরা।

২৯৫ রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ১৪ বল হাতে রেখেই ২৭০ রানে গুটিয়ে যায়। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা নাহিদুল ইসলাম ৬৯ বলে চারটি ছক্কা ও আটটি চারের সাহায্যে খেলেন ৮৮ রানের ইনিংস।

Banglabid

১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক ম্যাচ থেকে ছিটকে যায়। অষ্টম উইকেট জুটিতে দেলোয়ার হোসেনকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন নাহিদুল। জয়ের জন্য তখন প্রয়োজন ২৪ বলে ৩৫ রান, হাতে তিন উইকেট।

২৬০ রানের মাথায় খালেদ আহমেদের বলে নাহিদুল (৮৮) ক্যাচ দিয়ে ফিরলে আর ম্যাচে ফিরতে পারেনি প্রাইম ব্যাংক। শেষ দুই ব্যাটসম্যান মিলে যোগ করতে পেরেছেন মাত্র ১০ রান।

টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ৫০ রান করে আউট হন দুজন। তাদের একজন সদ্য টি-টুয়েন্টি দলে ডাক পাওয়া জাকির হাসান ও ভারতীয় রিক্রুট কুনাল চান্দেলা।

Reneta

মূর্তিকারিগর

অলক কাপালি ১০ ওভারে ৪৬ রান দিয়ে নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও সোহরাওয়ার্দী শুভ। এক উইকেট নেন ইফতেখার সাজ্জাদ।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অলক কাপালির ৬৭ বলে ৭৯,  ইয়াসির  আলির ৬৩ বলে অপরাজিত ৬৯ ও জুনায়েদ সিদ্দিকীর ৬১ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে ব্রাদার্স।

প্রাইম ব্যাংকের দেলোয়ার হোসেন ও আরিফুল হক নেন দুটি করে উইকেট। নাহিদুল, মনির ও আল-আমিন (জুনিয়র) নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্ন ফাঁসের অন্যতম হোতা বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

পরবর্তী

দ্রুত বিচার আইনে সাজা বাড়লো

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুত বিচার আইনে সাজা বাড়লো

মেলায় এসেছে কবিতার বই ‘নেক্সাস’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT