চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধশতাব্দী পর পাকিস্তানের বিপক্ষে এমন নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কোনরকমে আড়াই সেশন পার করতে পারলেই চলতো পাকিস্তানের। ১০ উইকেট হাতে, দারুণ খেলতে থাকা সিরিজটাও বাঁচানোর সুযোগ। কিন্তু দলটা পাকিস্তান, উল্টো দুই সেশনের মাঝে অলআউট হয়ে ম্যাচের সঙ্গে সিরিজটাও নিউজিল্যান্ডের হাতে তুলে দিয়েছে তারা!

আবুধাবি টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে অলআউট করে ১২৩ রানে ম্যাচ জিতেছে কিউইরা। সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-১এ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ৪৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে ঘরের বাইরে সিরিজ জিতল তারা।

অথচ দিনটা ধাক্কা দিয়েই শুরু সফরকারীদের। প্রায় দেড়দিন ব্যাট করা অধিনায়ক কেন উইলিয়ামসন এদিন কোনো রান যোগ না করেই ফেরেন সাজঘরে, ১৩৯ রানে। তবে অধিনায়ক ফিরলেও দায়িত্ব কাঁধে তুলে কিউদের বড় সংগ্রহ পাইয়ে দেন হেনরি নিকোলস।

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পথে ১২৬ রানে অপরাজিত ছিলেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৫৩ রান করা নিউজিল্যান্ড প্রথম সেশনে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৮০।

তিনশর কাছাকাছি লক্ষ্য তাড়া না করে ড্রয়ের পথে হাঁটলেই সিরিজটা বাঁচাতে পারতো পাকিস্তান। কিউই বোলারদের তোপে দলটির ব্যাটসম্যানরা হাঁটলেন আসা-যাওয়ার মিছিলে।

এই টেস্টের পরেই অবসরের ঘোষণা দিয়ে রাখা মোহাম্মদ হাফিজকে বোল্ড করে শুরুর ধাক্কাটা দেন টিম সাউদি। পরে দুই স্পিনার অ্যাজাজ প্যাটেল ও উইলিয়াম সমারভিলকে সঙ্গী করে গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপও।

তিনটি করে উইকেট ভাগাভাগি করেছেন সাউদি, সমারভিল ও প্যাটেল। বাকি উইকেটটি নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৫১ রানের প্রতিরোধ আসে বাবর আজমের ব্যাটে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়া জনপদ কেরানীগঞ্জ

পরবর্তী

তামিমের সঙ্গী বাছাই ‘খুব কঠিন সিদ্ধান্ত’

পরবর্তী

তামিমের সঙ্গী বাছাই ‘খুব কঠিন সিদ্ধান্ত’

নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৮৪ জন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT