চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়া জনপদ কেরানীগঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
কেরানীগঞ্জ

অবকাঠামোগত উন্নয়ন ছাড়া কোনো জনপদ তার পূর্ণতা পায় না। তাই ঢাকার কাছের জনপদ কেরানীগঞ্জের আজকের উন্নতির পেছনে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন। কেরানীগঞ্জ আজ আধাগ্রাম আধানগর এক জনপদ হিসেবে গড়ে ওঠার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন।

গত এক দশকে কেরানীগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে নেয়া হয়েছে নানা উদ্যোগ। দুর্গন্ধময় পিছিয়ে পড়া জনপদ হিসেবে আর কেরানীগঞ্জ পরিচিত নয়। বরং ধীরপায়ে এগিয়ে চলছে মেগাসিটির পথে। ঢেলে সাজানো হয়েছে কেরানীগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা। রাস্তার চারপাশ আলোকিত রাখতে সোলার ও এলইডি বাতি স্থাপনের কাজ শেষ করা হয়েছে।

কেরানীগঞ্জের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে টোল ফ্রি করা হয়েছে। কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে তৈরি করা হয়েছে পাকা রাস্তা। শিক্ষার্থীদের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটি স্কুলে নেয়া হয়েছে ডিজিটাল পাঠদান কার্যক্রম। শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি করা হচ্ছে আগামী প্রজন্মের উপযোগি করে। কেরানীগঞ্জের স্কুলগুলোতে নতুন করে ৪০টি ভবন নির্মাণ করা হয়েছে।

এসব প্রভূত পরিবর্তন এসেছে স্থানীয় সংসদ সদস্য বিদ্যুত ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে। তার উদ্যেগে সম্প্রসারিত হচ্ছে আরো অবকাঠামোগত উন্নয়ন। উপজেলা ও জেলা পরিষদের উদ্যোগে শেষ করা হয়েছে রাস্তা, পুল ও কালভার্ট নিমার্ণ কার্যক্রম। জন সাধারণের জন্য করা হয়েছে আধুনিক ফুটপাথ। শিশুদের বিনোদনের কথা কথা মাথায় রেখে নিমার্ণ করা হয়েছে বিভিন্ন শিশু পার্ক। ঢাকা মাওয়া মহাসড়ককে ৮ লেনে উন্নতকরণ কাজ চলছে। তার ধারা এসে লেগেছে সাধারণ মানুষের জীবনধারায়।

বেড়েছে স্থানীয় জমির দাম। জনি টাওয়ার থেকে দোহার পযর্ন্ত ৩০ ফুট প্রশস্ত রাস্তার কাজ শেষ হয়েছে। ব্যবসার উন্নতির জন্য তৈরি করা হয়েছে পানগাঁও বন্দর। এর ফলে স্থানীয় ব্যবসা ও পণ্য পরিবহণে সৃষ্টি হয়েছে নতুন দিগন্ত। দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি নেয়া হয়েছে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে পানগাঁও বন্দরকে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে নতুনরূপে। কেরানীগঞ্জের প্রতিটি রাস্তায় চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। আন্ত:জেলা ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের পাশাপাশি নেয়া হয়েছে আধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ। বৃষ্টিপাতে পানির প্রবাহ সামলে রাখতে নেয়া হয়েছে ডাইমেনশন ক্যালকুলেশন সুয়ারেজ ব্যবস্থা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে বাড়ছে কেরাণীগঞ্জের জনসংখ্যা। কেরানীগঞ্জের বাইরে থেকে আসা লোকদের স্থায়ী আবাসনে উদ্বুদ্ধ করতে নেয়া হয়েছে নতুন পরিকল্পনা। নসরুল হামিদ বিপুর উদ্যোগে হেমায়েতপুর থেকে কোন্ডা ইউনিয়ন পযর্ন্ত বাইপাস কাযক্রম অনেকটাই এগিয়ে গেছে।

ঢাকার উপকণ্ঠের জনপদ হয়েও কেরানীগঞ্জ ছিলো আধুনিক সুবিধা থেকে বঞ্চিত। গত এক দশকে উন্নত হয়েছে কেরানীগঞ্জের অবকাঠামোসহ নানাস্তরে। এ জনপদ আজ শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত। এই উন্নয়নের আলো ধরে রেখে অনেকটা পাড়ি দিতে প্রস্তুত কেরানীগঞ্জ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরানীগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার স্বপক্ষে ৩ শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংহতি প্রকাশ

পরবর্তী

অর্ধশতাব্দী পর পাকিস্তানের বিপক্ষে এমন নিউজিল্যান্ড

পরবর্তী

অর্ধশতাব্দী পর পাকিস্তানের বিপক্ষে এমন নিউজিল্যান্ড

তামিমের সঙ্গী বাছাই ‘খুব কঠিন সিদ্ধান্ত’

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT