চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থের কাছে বিক্রি হইনি: এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৪, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে ফুটবল মাঠে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালের ঘটনা। মায়ের প্রিয় ক্লাব লিভারপুলে খেলতে চেয়েছিলেন ফরাসি তারকা কাইলিয়ানে এমবাপে। লিভারপুল খুব একটা আগ্রহ না দেখালে প্রথমে ধারে পরের বছর ১৫০ মিলিয়নে পিএসজির সাথে চুক্তিতে যায় এমবাপে। এরপর কেবলই এমবাপের উত্থান দেখেছে ফুটবল বিশ্ব।

বর্তমান সময়ের আলোড়ন তোলা ফুটবলার এমবাপে। তাকে দলে টানতে আগ্রহের কমতি ছিল না জায়ান্ট ক্লাব গুলোর। দৌড়ে সবার থেকে এগিয়ে থেকেও হোঁচট খেয়ে এমবাপেকে হারিয়েছে রিয়াল। অনেকের দাবি পিএসজির টাকার কাছে নতি স্বীকার করেছেন ২৩ বছর বয়সি এই খোলোয়াড়। তবে এমবাপে বলছেন ভিন্ন কথা। টাকার ব্যাপারে কোনো কথায় বলেননি রিয়াল ও পিএসজি সভাপতি ফ্লোরিন্তিনো পেরেজ ও নাসের আল-খেলাইফির সাথে।

‘আমি সবসময় ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলেছি, টাকা নিয়ে কখনও কথা বলিনি। মানুষ যা খুশি বলতে পারে। আমি রিয়াল মাদ্রিদের সবার সাথে কথা বলেছি, পিএসজির সাথেও কথা বলেছি। কখনোই ফ্লোরেন্তিনো পেরেজের বা নাসের আল-খেলাইফির সাথে অর্থ নিয়ে কথা বলিনি। আমার উকিল টাকা নিয়ে একটু কথা বলেছিল। আমি ফুটবল নিয়ে কথা বলি কারণ আমাকে মাঠে খেলতে হবে। টাকা আমার অ্যাকাউন্টে যায়, আমি একটু তাকাই কিন্তু আমি পাত্তা দিই না। আমি এখানে খেতাব জিততে এসেছি।’

গত মৌসুমেও এমবাপেকে লস ব্লাঙ্কোসে যুক্ত করতে চেয়েছিল রিয়াল। চড়া মূলে এমবাপেকে না কিনে বরং পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় ছিল রিয়াল। ভেবেছিলেন ফ্রি এজেন্ট হলে রিয়ালের ইতিহাস ও শিরোপায় ভুলিয়ে তরুণ এমবাপেকে দলে টানবে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। তবে এ মৌসুমে তাকে প্যারিসে রাখতে কোথাও ঘাটতি রাখেনি খেলাইফি। এমবাপের সাথে কথা চালাচালি করেছিল লিভারপুলও।

‘আমরা একটু কথা বলেছি, কিন্তু খুব বেশি না। লিভারপুলের সাথে কথা বলেছি কারণ এটি আমার মায়ের প্রিয় ক্লাব, আমার মা লিভারপুলকে ভালবাসেন। কেন ভালোবাসেন তা জানি না। পাঁচ বছর আগে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার পূর্বে তাদের সাথে দেখা করেছি। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং পিএসজির মধ্যে ছিল। সবাই জানে আমি গত বছর রিয়াল মাদ্রিদে চলে যেতে চেয়েছিলাম। পিএসজিতে আমার জন্য কিছু শেষ হয়ে যায়নি।’

ট্যাগ: এমবাপেখেলাইফিপিএসজিফ্লোরেন্তিনো পেরেজমোনাকোরিয়াল মাদ্রিদলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনা শিপইয়ার্ড হয়ে উঠেছে বিশ্বমানের প্রতিষ্ঠান: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

দেশের বন্দরগুলোকে সতর্ক করা হয়েছে: বিএসএমইউ উপাচার্য

পরবর্তী
বিএসএমইউ উপাচার্য দেশের বন্দরগুলোকে সতর্ক করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বন্দরগুলোকে সতর্ক করা হয়েছে: বিএসএমইউ উপাচার্য

একজন পুরুষ ও একজন নারী, বিভিন্ন পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্থা-বিজয়ের আহত হওয়ার খবরটি গুজব

সর্বশেষ

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT