চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ডের নতুন মিশনে ৩৬ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন অল্পকদিন আগেই, দ্রুতই নতুন মিশনেও নেমে পড়তে হচ্ছে অ্যান্ড্রু অর্ডকে। এই অস্ট্রেলিয়ান কোচের প্রথম মিশন অনূর্ধ্ব-২৩ এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। ফিলিস্তিনে বসতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এএফসি চ্যাম্পিয়নশিপের আগামী বছরের মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার থেকেই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ১৯ জুলাই থেকে ফিলিস্তিনে বসতে যাওয়া এ টুর্নামেন্টের ই’গ্রুপে পড়েছে বাংলাদেশ। যাতে স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষদের মধ্যে রয়েছে জর্ডান এবং তাজিকিস্তানের মতো শক্তিশালী দল।

প্রথম মিশনের জন্য অবশ্য বড় কোন লক্ষ্য ঠিক করছেন না অর্ড। দায়িত্ব পেয়েই প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন লাল-সবুজদের নতুন কোচ। সেই লক্ষ্যকেই সামনে রেখে এগোচ্ছেন। ঘরোয়া বিভিন্ন ক্লাব থেকে তরুণদের বাছাই করে তার হাতে সেই প্রতিভাবানদেরই তুলে দিল বাফুফে।

Banglabid

নতুন এই দলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছেন চট্টগ্রাম আবাহনী থেকে। চট্টগ্রামের আকাশী-নীলদের থেকে ৯ তরুণ খেলোয়াড় জায়গা পেয়েছেন স্কোয়াডে। ৬ জন সাইফ স্পোর্টিংয়ের। ঢাকা আবাহনী থেকে আছেন ৪ জন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে যোগ দেবে ৫ জন। আর ৩ জন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন আরামবাগ, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল এবং ঢাকা মোহামেডান থেকে।

অনূর্ধ্ব-২৩ প্রাথমিক দল-

গোলরক্ষক: মোহান্মদ নাইম, হোসেন সুজন, মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান

Reneta

মিডফিল্ডার: সোহেল রানা, রুবেল মিয়াঁ, সাদ উদ্দিন, মাশুক মিয়াঁ জনি, কৌশিক বড়ুয়া, আব্দুল্লাহ, মান্নাফ রাব্বি, মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী, আলম দিদারুল, মেহবুব হাসান নয়ন, ফজলে রাব্বি, জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মো. ইব্রাহিম

ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, নুরুল নাইউম ফয়সাল, মনসুর আমিন, সুশান্ত ত্রিপুরা, রিদওয়ান বিন রহমান রাকিন, মো. রকি, মো. আতিকুজ্জামান, আলমগীর মোল্লা, মো. খালেকুজ্জামান, মঞ্জুরুর রহমান, আসাদুজ্জামান বাবলু, রিয়াদুল হাসান, রহমত আলী

ফরোয়ার্ড: জাফর ইকবাল, সোহেল মিয়াঁ, সারোয়ার জামান নিপু, আব্দুল মালেক, তকলিছ আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ওঠা যাচ্ছে না বাসে

পরবর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী
সেহরি ও ইফতারের সময়সূচি

সেহরি ও ইফতারের সময়সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

পাহাড় ধসে অপরিকল্পিত বাড়িঘর ও বেশি বৃষ্টিপাতকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT