চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরিত্রির আত্মহত্যার ঘটনা হাইকোর্টের নজরে, দুপুরে আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
অরিত্রির

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনা হাইকোর্টের নজরে আনা হয়েছে।

আদালত এ বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বপ্রণোদিত আদেশ দেবেন বলে জনিয়েছেন বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবীরা।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিক আর হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও আইনজীবী জেসমিন সুলতানা সম্মিলিতভাবে অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনা সংক্রান্ত পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন। পাশাপাশি এ বিষয়ে আদালতের নির্দেশনাও প্রার্থনা করেন তারা।

এরপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে স্বপ্রণোদিত আদেশের জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করেন।

স্কুলের পরীক্ষায় নকলের অভিযোগে অপমানিত হয়ে সোমবার আত্মহত্যা করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী (১৫)।

রাজধানীর শান্তিনগরে নিজের পরিবারের সাথে থাকা অরিত্রির গ্রামের বাড়ি বরগুনা সদরে। অরিত্রির ছোট বোন একই স্কুলের শিক্ষার্থী।

Reneta

আত্মহত্যার ঘটনার বিষয়ে অরিত্রির বাবা দিলীপ অধিকারী গণমাধ্যমকে বলেন, রোববার তার মেয়ের পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রির কাছে মোবাইল ফোন পায়। ওই মোবাইল দিয়ে নকল করছে এমন অভিযোগে সোমবার তার বাবা-মাকে নিয়ে অরিত্রিকে স্কুলে যেতে বলা হয়। সে অনুযায়ী সোমবার দিলীপ অধিকারী তার স্ত্রী ও অরিত্রিকে নিয়ে স্কুলে যান।

প্রথমে তারা ভাইস প্রিন্সিপালের কক্ষে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের ‘অপমান’ করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন এবং পরের দিন মেয়ের টিসি (স্কুলের ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। এরপর দিলীপ অধিকারী প্রিন্সিপালের কক্ষে যান। প্রিন্সিপালও ভাইস প্রিন্সিপালের মতো আচরণ করেন বলে জানান দিলীপ অধিকারী।

এ সময় অরিত্রি দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে যায়। এরপর অরিত্রির বাবা-মা বাসায় গিয়ে দেখেন অরিত্রি তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে।

প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক অরিত্রিকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরিত্রিঅরিত্রি অধিকারীআত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT