চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমানবিক নাকি আরো কিছু?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পাবলিক বিশ্ববিদ্যলয়ে যেসব শিক্ষার্থীরা হলে থেকে পড়াশুনা করেন তাদের গল্পের সঙ্গে এই গল্পটি একেবারেই মিলে যাবে। তবে যাদের মন আছে শুধু তাদের মধ্যে এই ব্যাপারটি অনুভূতি হবে। যেমনটি হয়েছে প্রবাসী শিক্ষক আমিনুল ইসলামের।

আমিনুল ইসলাম আজ তার ফেসবুকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে থাকা একটি মেধাবী শিক্ষার্থীর ঝড়ে যাওয়া প্রাণ নিয়ে একটি লেখা পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘ছেলের কথা বলতে গিয়ে অটোরিকশা চালক বাবা কান্নাজরিত কণ্ঠে বলেন “আমরা গরিব মানুষ। আমার সম্পদ ছিলো একটাই। সেই পোলাডাই কষ্ট পাইয়া মইরা গেলো”। ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাত্র এক মাস আগেই ভর্তি হয়েছিলো। বাবা অটোরিকশা চালক, ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকা সম্ভব না, তাই বিশ্ববিদ্যালয়ের হলে উঠেছিলো “বড় ভাইদের” মাধ্যমে, থাকতো হলের বারান্দায়। গভীর রাতে মাঝে মাঝে যেতে হতো “মিটিং এ!”

Banglabid

আমিনুল ইসলাম পোস্টে বলেন, ‘আমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সবাই মনে হয় কম বেশি এই বিষয় গুলোর সাথে পরিচিত। হলে সিট না পেয়ে বড় ভাইদের মাধ্যমে হলে থাকা, মিটিং মিছিল করা, গণরুমে থাকা ইত্যাদি ইত্যাদি। এগুলো এই দেশে স্বাভাবিক ব্যাপার। তবে এই ছেলেটি মাত্রই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো।

তীব্র শীতে হলের বারান্দায় থাকাতে তার নিউমোনিয়া এবং টাইফয়েড হয়ে গিয়েছিলো। এমন শারীরিক অবস্থার মাঝেও প্রচণ্ড শীতে তাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বড় ভাইদের “মিটিং এ!” আপনাদের যাদের টাইফয়েড সম্পর্কে ধারণা আছে-তারা হয়তো জেনে থাকবেন, শরীরের এমন অবস্থায় এক মিনিট ঠিক ভাবে দাঁড়িয়ে থাকা দায়।

আর এই ছেলে তীব্র শীতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলো। শেষমেশ অবস্থা আরও খারাপ হলে সে ফরিদপুরে নিজের বাড়িতে ফেরত যায়। সেখনে গিয়েই বাবা’কে বলেছে “আমি মনে হয় আর বাঁচবো না” ফরিদপুরের ডাক্তার’রা তার অবস্থা পর্যবেক্ষণ করে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যেতে বললে, তাকে ঢাকায় নিয়েও আসা হচ্ছিলো। কিন্তু পথের মাঝেই তার মৃত্যু হয়।

Reneta

আমি যতটুকু বুঝতে পেরেছি, তাতে মনে হয়েছে-ছেলেটি হয়তো তার শারীরিক অবস্থার কথা বড় ভাইদের সেভাবে বলেনি। সে হয়তো ভয় পেয়েছিলো, যদি না আবার হল ছেড়ে দিতে হয়। আমি এই বড় ভাইদেরও দোষ দিবো না। এই সব ব্যাপার বাংলাদেশে স্বাভাবিক।

তবে ছেলেটি যেই হলে থাকতো, সেই হলের প্রাধ্যক্ষ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন,”আমি এসব কিছুই জানি না। নিউমোনিয়া বারান্দায় থাকলেও হতে পারে, রুমে থাকলেও হতে পারে। আর বারান্দায় তো অনেকেই থাকে। তাদের তো কিছু হয়নি”

মানুষ এতোটা অমানবিক কিভাবে হয়! ছেলেটা মাত্রই মারা গেছে। এই শিক্ষক তো বলতে পারতেন খুবই খারাপ লাগছে একজন ছাত্র এভাবে মারা গেলো।

আমাদের হলে সিটের সংখ্যা অপ্রতুল, তাই অনেকে বারান্দায় থাকে। সবাই যাতে হলে ভালো ভাবে থাকতে পারে, এমন ব্যবস্থা করতে পারলে খুব ভালো হতো! এই সামান্য মানবিক কথাগুলোও এখন আর কারো মুখ থেকে বের হয় না। এখন বলা হয়-বাকীরা তো বারান্দায় থেকেও বেঁচে আছে! সে মরে গিয়েছে, তাই দোষ তারই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়াটসন আইপিএল নিলাম সেরা

পরবর্তী

অমানবিক নাকি আরো কিছু?

পরবর্তী

অস্ট্রেলিয়ার কাছে টাকা চাই না, খেলতে চাই: পাপন

অস্ট্রেলিয়ার কাছে টাকা চাই না, খেলতে চাই: পাপন

সর্বশেষ

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT