চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যুত্থান মোকাবেলায় সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে সেনা অভ্যূত্থানের ঘটনায় নিজ নিজ অবস্থান জানাতে শুরু করেছেন বিশ্ব
নেতারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের ‘গণতান্ত্রিকভাবে
নির্বাচিত সরকারের’ পক্ষ নিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তুরস্কের অভ্যুত্থান মোকাবেলায় সাহায্যের প্রস্তাবও দিয়েছে দেশটি।

তুরস্কের সব রাজনৈতিক দলেরও ওই সরকারকেই সমর্থন দেয়া উচিৎ বলে মনে করে যুক্তরাষ্ট্র। তুরস্ক নিয়ে আলোচনার পর ওবামা-কেরি বলেন, সবগুলো পক্ষেরই সংযম দেখিয়ে যে কোনো ধরণের সংঘাত ও রক্তপাত থেকে দূরে থাকা প্রয়োজন। তুরস্কের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাশিয়া সফররত জন কেরি।

তুরস্কের অভ্যুত্থান মোকাবেলায় সাহায্যের প্রস্তাবও দিয়েছে দেশটি। এছাড়াও দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে এবং সাবধান থাকতে বলেছে সরকার।

Banglabid

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও কেরির মতো সব ধরণের ‘রক্তপাত’ এড়িয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সংবিধান অনুসারেই তুরস্কে সৃষ্টি হওয়া এই সমস্যার সমাধান করতে হবে। এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়ার মূল চিন্তা এখন তুরস্কে থাকা রুশ প্রতিষ্ঠান এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

তুরস্কে যা-ই হোক না কেন, তা যেন আইনানুগ নিষ্পত্তি হয় এবং তুরস্ক আগের মতো স্থিতিশীল ও সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসতে পারে, এ কামনা করেন পেসকোভ।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, বান কি মুন তুরস্ক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘটনা সম্পর্কে সুস্পষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছেন। দেশটিতে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

Reneta

ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ তুরস্ককে ‘মূল্যবান ন্যাটো সদস্য’ উল্লেখ করে ‘শান্ত, সংযত এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি সম্মানজনক পরিস্থিতি’র আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন ‘তীব্র উৎকণ্ঠা’ প্রকাশ করে তুরস্কে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র বলেছেন, ‘তুরস্কের গণতান্ত্রিক শৃঙ্খলাকে অবশ্যই শ্রদ্ধা করা জরুরি।’

এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, ইরান কাতার তুরস্কে অভ্যূত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। বুলগেরিয়া-তুরস্ক সীমান্তে অতিরিক্ত নিরাপত্তার জন্য টহলবাহিনী মোতায়েন করেছে বুলগেরিয়া। প্রতিবেশী দেশে আপাতত ভ্রমণ না করতেই নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাক হামলাকারীকে কখনো জঙ্গি মনে হয়নি সাবেক স্ত্রীর

পরবর্তী

‘এমন ছেলে জঙ্গি হবে ভাবতেও পারিনি’

পরবর্তী

‘এমন ছেলে জঙ্গি হবে ভাবতেও পারিনি’

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা: নিহত অর্ধশতাধিক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT