চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের নিরাপত্তা চেয়ে জাতিসংঘের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভূমধ্যসাগরে ভেসে থাকা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে দক্ষিণপূর্ব এশিয়ার সরকারদের প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে নৌকাগুলোকে পুনরায় সমুদ্রে ফেরত পাঠানোর নীতির ব্যাপারেও দেশগুলোকে সতর্ক করেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জেইড রাদ আল হুসেইন এক বিবৃতিতে বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বিপদগ্রস্থ অভিবাসী ভরা একটি নৌকাকে পুনরায় সমুদ্রে পাঠিয়ে দেয়ার ফলে উপেক্ষাযোগ্য মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। আমাদের দৃষ্টি থাকা উচিত জীবন বাঁচানোর দিকে, জীবনকে আরো ঝুঁকির দিকে ঠেলে দিতে নয়।

১০ মে ৫৮২ জন অভিবাসী ভরা একটি নৌকাকে ইন্দোনেশিয়ার বর্ডারে ভিড়তে দেয়ারও প্রশংসা করেন জেইড। পরের দিনই মালয়েশিয়া ১০১৮ জনকে গ্রহণ করে। বিবৃতিতে জেইদ বলেন, অমানবিকভাবে অভিবাসীদের আবার সমুদ্রে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত জীবনকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছিলো। তারা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে সেসব বিষয় আলাদা করে রেখেই সিদ্ধান্ত নিতে হবে।

Banglabid

এসব বিপদগ্রস্থ মানুষদের ক্রিমিনাল আখ্যা দিয়ে শিশুসহ তাদের আটক করে রাখাটাও কোনো সমাধান নয় বলে জানান তিনি।

অভিবাসী নয় বরং মানবপাচারকারীদের ব্যাপারেই আরো কঠোর হবার আহবান জেইদের। বলেন, আমি সবাইকে আন্তর্জাতিক মানবাধিকার এবং উদ্বাস্তু আইন মেনে নিজেদের সিদ্ধান্ত জানানোর আহবান করবো। খুবই জটিল এবং বহুমুখী এই সমস্যার একটা সুন্দর সমাধানে আসার দরকার সবাই মিলে।

অভিবাসী দলগুলোর মধ্যে থাকা শিশুদের নিয়েও কথা বলা হয় বিবৃতিতে, শিশুদের ক্রিমিনাল হিসেবে না দেখে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। তাদের স্বাস্থ্য, শিক্ষা ও খাবারের দিকে নজর দিতে হবে।

Reneta

অভিবাসী সমস্যার কারণ হিসেবে এসব শিশুকে আটক না রাখার কথাও বলা হয় বিবৃতিতে।

মানবিক দিক বিবেচনা করে সাময়িকভাবে হলেও থাইল্যান্ডে রোহিঙ্গাদের আশ্রয় দেবার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোনে থাই পররাষ্ট্র মন্ত্রী জেনারেল তানাসাক পতিমাপ্রাগনকে, রোহিঙ্গা শরণার্থীদের আবারও সাগরে ফেরত না পাঠানোর আহবান জানিয়েছেন।

সমস্যার দ্রুত সমাধানে ২৯ মে থাই প্রধানমন্ত্রী আঞ্চলিক বৈঠক ডেকেছেন। বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে মিয়ানমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীজাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পবিত্র শব-ই মেরাজ আজ

পরবর্তী

ইরাকের সরকারি ভবন আইএস’র দখলে

পরবর্তী

ইরাকের সরকারি ভবন আইএস’র দখলে

লাদেনের সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT