চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের উদ্ধার জাহাজ ফিরিয়ে দিলো ইটালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
উদ্ধার অভিযান-অবৈধ অভিবাসী-ইটালি

লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা ৬২৯ অবৈধ অভিবাসীকে নিয়ে একটি জার্মান উদ্ধার জাহাজ ইটালিতে ভিড়তে চাইলে সেই অনুমতি দেননি দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি।

উগ্র-ডানপন্থি লিগের নেতা সালভিনির দাবি, ইটালি নয়, মাল্টার উচিত জাহাজটিকে তাদের বন্দরে নোঙ্গর করতে দেয়া। কিন্তু তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি।

মাল্টার যুক্তি, অভিবাসীদের সাহায্যকারী জার্মান সংস্থা ‘এসওএস মেডিটেরানি’র জাহাজ অ্যাকুয়ারিস লিবিয়ার জলসীমা থেকে ওই অভিবাসীদের উদ্ধার করেছিল। সুতরাং নিয়মানুসারে তারা ইটালির এখতিয়ারে পড়ে।

Banglabid

রোববার লিবিয়া উপকূলে ছয়টি ভিন্ন ভিন্ন উদ্ধার অভিযান চালিয়ে এই ছয় শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসওএস মেডিটেরানি। অভিবাসীদের আটকে পড়া জাহাজের ছবিও টুইটারে পোস্ট করেছে সংস্থাটি।উদ্ধার অভিযান-অবৈধ অভিবাসী-ইটালি

নর্থ আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের প্রধান প্রবেশপথ হচ্ছে ইটালি। তাই ওই অঞ্চলের বেশিরভাগ অভিবাসী বা শরণার্থী বহনকারী নৌকা বা উদ্ধারকারী জাহাজ ইটালিতে নোঙ্গর করে তাদের নামিয়ে দেয়।

কিন্তু ইটালিতে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগেই লিগ তার ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিল, দলটি ক্ষমতায় গেলে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেবে। তারই ফল হিসেবে সালভানির এই সিদ্ধান্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের অভিযোগ ‘অস্ট্রিয়া কুস্তি খেলেছে’

পরবর্তী

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই: প্রধানমন্ত্রী

পরবর্তী
শেখ হাসিনা-জাস্টিন ট্রুডো-নীর চৌধুরী-খালেদা জিয়া

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই: প্রধানমন্ত্রী

বগুড়ায় পাখির কলকাকলী, নিরাপত্তা সংকট

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT