বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাটে আশ্রয় নিয়েছে শামখোল পাখি। দেশের অন্য এলাকা থেকে প্রতিবছরই পাখিরা বিহারহাটে আসে। পরিবেশ ও কৃষির জন্য উপকারী এ পাখি ধরে বিক্রি করছে শিকারীরা।
দিনভর সংসারদিঘীতে বিচরণ করে, সন্ধ্যা হলে বিহারহাটের বিশাল বটগাছে আশ্রয় নেয় পাখিগুলো। স্থানীয়রা বলছেন, প্রায় ১০ বছর হলো গরমের সময়ে এলাকায় শামখোল পাখি উড়ে আসে।
৬ মাস পর্যন্তও থাকে এরা। দুর্লভ আবাসিক পাখি শামখোল কাদামাটিতে ঠোঁট ঢুকিয়ে শামুক-ঝিনুক খায়। এদের বিষ্ঠা জলজ উদ্ভিদ ও মাছের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তবে, শিকারীদের অত্যাচারে নষ্ট হচ্ছে এদের আবাসস্থল।
বিহারহাটে পাখি রক্ষায় ব্যবস্থা নেয়ার কথা বলছেন বন কর্মকর্তা। ক্ষতিকর আপেল শামুক খেয়ে ধানের উৎপাদন বাড়তেও ভূমিকা রাখে শামখোল পাখি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









