চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় না শিখেও হলিউড মাতাচ্ছেন যে পাঁচ সুপারস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৫, মে ২০২১
বিনোদন
A A

হলিউডে যারা রাজত্ব করছেন তারা কি সকলেই অভিনয় শিখে এসেছেন এই ক্যারিয়ারে? সব চরিত্রের সাথেই মানিয়ে যাওয়া অভিনেতাদের দেখলে এমন প্রশ্ন জাগতেই পারে মনে। টম ক্রুজ কিন্তু অভিনয়ে হাতে কলমে কোনো শিক্ষা নেননি কখনও। একই পথের পথিক জনি ডেপও। এই তালিকায় আছে আরও অনেক অভিনেতার নাম, যারা অভিনয় না শিখেই হলিউডে রাজত্ব করছেন। জেনে নিন তেমনই পাঁচ অভিনেতা সম্পর্কে:

টম ক্রুজ: মাত্র ১৮ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন টম ক্রুজ। কোনো ট্রেনিং ছাড়াই তিনি অভিনয় করেছেন টপ গান, মিশন ইম্পসিবল, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস এর মতো দুর্দান্ত সব ছবিতে। হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি।

জনি ডেপ: মিউজিশিয়ান হিসেবে ক্যালিফোর্নিয়ায় এসেছিলেন জনি ডেপ। এক বন্ধুর মাধ্যমে হলিউডের ‘অ্যা নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাস্টিক বিস্টস এর মতো অসাধারণ সব ছবিতে অভিনয় করেছেন তিনি। অথচ অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার।

জোয়াকিন ফোনিক্স: একটা সময়ে পরিবারের খরচ যোগাতে ভাইয়ের সঙ্গে রাস্তায় গান গেয়ে বেড়াতে হতো ‘জোকার’ খ্যাত জোয়াকিনকে। আইরিশ বুর্টন নামের একটি এজেন্সির নজরে আসেন। এরপর সুযোগ পেয়ে যান টিভি বিজ্ঞাপন ও শোতে। অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও জোয়াকিনের অভিনয় দর্শককে হাসায়-কাঁদায়। তিনি হলিউডের সেরা অভিনেতাদের একজন। জয় করে নিয়েছেন অস্কারও।

হিথ লেজার: রুপালি পর্দায় ‘জোকার’ চরিত্রে অভিনয় করে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন হিথ লেজার। অভিনয় জগতে আসার আগে কোনো ট্রেনিং নেননি তিনি। ১৭ বছর বয়সে স্কুল পালিয়ে এক বন্ধুর সাথে সিডনিতে আসেন তিনি। এরপর টিভি সিরিজের ছোটখাটো চরিত্রে অভিনয় শুরু করেন। তারপর হলিউডে সুযোগ পেয়ে যান। দ্য ডার্ক নাইট, দ্য প্যাট্রিয়ট, অ্যা নাইটস তেল, মনস্টার্স বল, ক্যান্ডি সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

ক্রিশ্চিয়ান বেল: ব্যাটম্যান তারকা ক্রিশ্চিয়ান বেলেরও কিন্তু অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। এরপর হলিউডে সুযোগ পেয়ে নিজের মেধা ও দক্ষতায় পাকাপোক্ত যায়গা করে নেন। -কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যান্ডিক্রিশ্চিয়ান বেলজনি ডেপজোয়াকিন ফোনিক্সটপ গানটম ক্রুজফ্যান্টাস্টিক বিস্টসমিশন ইম্পসিবললিড বিনোদনহলিউডহিথ লেজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT