চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় করবেন কুমার বিশ্বজিৎ​

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১২:৫৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
কুমার বিশ্বজিৎ​

কুমার বিশ্বজিৎ​

কুমার বিশ্বজিৎ জনপ্রিয় সংগীতশিল্পী। মঞ্চে কিংবা টিভির পর্দায় সংগীতশিল্পী হিসাবেই দেখা গেছে তাকে। অভিনয়? না, একেবারেই দেখা যায়নি। কিন্তু​ এবার কুমার বিশ্বজিৎ​ অভিনয় করবেন। ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ৮ পর্বের ধারাবাহিক নাটক তৈরি করবেন আফজাল হোসেন। নাম ‘ঢাক বাজছে ঢাকায়’। এই ধারাবাহিকে।

আজ ২৩ জুলাই রোববার দুপুরে খবরটা জানালেন ফরিদুর রেজা সাগর নিজেই। তিনি নিজেও দারুণ খুশি। যিনি কখনো অভিনয় করেননি, সেই কুমার বিশ্বজিৎ​ অভিনয় করবেন; দর্শক অবশ্যই নতুন কিছু পাবেন।

‘ছোট কাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে ‘ঢাক বাজছে ঢাকায়’ ধারাবাহিকের নাট্যরূপ দিচ্ছেন ও পরিচালনা করবেন আফজাল হোসেন। আর বরাবরের মতো এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করবেন তিনি।

কেমন হবে এবারের গল্প? আফজাল হোসেন জানালেন, একজন প্রখ্যাত সংগীতশিল্পী। তিনি বিদেশে যাবেন, সেখানে বড় একটি অনুষ্ঠানে গান গাইবেন। কিন্তু হঠাৎ​ কী হলো? এই সংগীতশিল্পী আর গান গাইতে পারছেন না। তার গান থেমে গেছে। পুরো ব্যাপারটি রহস্যজনক মনে হচ্ছে। আর এই রহস্য উদঘাটন করতে এগিয়ে এলেন ছোট কাকু।

যিনি কখনো অভিনয় করেননি, তাকে কেন নেওয়া হলো? আফজাল হোসেন বললেন, ‘আমরা এখানে নিয়মিত যে কোনো অভিনয়শিল্পীকেই ভাবতে পারতাম। যেহেতু গল্পে একজন প্রখ্যাত সংগীতশিল্পীর কথা বলা হয়েছে, আমরাও তাই পুরো ব্যাপারটিকে বাস্তব রূপ দিতে চেয়েছি। যাতে অভিনয় মনে না হয়। এসব ভেবেই কুমার বিশ্বজিৎ​কে আমন্ত্রণ জানিয়েছি।’

আফজাল হোসেন
আফজাল হোসেন

কুমার বিশ্বজিৎ​ এখন আছেন যুক্তরাষ্ট্রে। আফজাল হোসেন জানালেন, আজ সকালেই কুমার বিশ্ব​জিতের সঙ্গে আলোচনা হয়েছে। অভিনয়ের ব্যাপারে রাজি হয়েছেন। ৪ আগস্ট তিনি দেশে ফিরবেন। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ‘ঢাক বাজছে ঢাকায়’ ধারাবাহিকের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে।

Reneta

জনপ্রিয় সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজের সবকটি ধারাবাহিকে অভিনয় করেছেন আফজাল হোসেন। ছোটদের কাছে এখন তিনি ‘ছোট কাকু’। ছো​টদের জন্য হলেও এই ধারাবাহিকগুলো কিন্তু বড়রাও উপভোগ করছেন। আফজাল হোসেন বললেন, ‘ভালো লাগে বলেই তো কাজটা নিয়মিত করছি। এর সঙ্গে আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আবেগের সম্পর্ক। আগামী দিনগুলোতে আমার এই কাজ অব্যাহত থাকবে।’

‘ছোট কাকু’ সিরিজের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ৮ পর্বের ধারাবাহিক নাটক ‘ঢাক বাজছে ঢাকায়’ এবার ঈদুল আজহায় দেখা যাবে চ্যানেল আইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনকুমার বিশ্বজিৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT