চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ের জন্য রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি করেছি: উর্মিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

৫০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা উপ-কমিটিতে জায়গা পেয়েছেন দুই অভিনেত্রী তানভীন সুইটি ও উর্মিলা শ্রাবন্তী কর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে স্থান পাওয়ায় ভীষণ আনন্দিত উর্মিলা। সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘একেবারে তৃণমূল কর্মী ছিলাম। সেখান থেকে এ পর্যন্ত আসার জার্নিটা একেবারেই অন্যরকম। এটা আমার জীবনের অন্যরকম প্রাপ্তি।’

শিক্ষার্থী থাকাকালীন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উর্মিলা। উচ্চ মাধ্যমিকের গণ্ডি টপকানোর সঙ্গে সঙ্গে রাজনীতিতে সক্রিয় কর্মী হয়ে ওঠেন। তিনি বলেন, রাজনীতিতে জড়িত এগার বছর ধরে। সংগঠনের জন্য অনেক কিছু করেছি। সবসময় সক্রিয় ছিলাম। প্রিয় সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়াটা আমার কাছে ভাগ্যের ব্যাপার।

Banglabid

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ছিলেন লাক্সতারকা উর্মিলা। তিন বছর কমিটির ওই পদে থেকে নানামাত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তিনি। বললেন, সবসময় ন্যায় নীতির রাজনীতি করেছি। ভালোর সঙ্গে থেকেছি। মানুষের ক্ষতি হয় এমন রাজনীতি কখনই করিনি। ভবিষ্যতেও করবো না।

উর্মিলার রাজনীতিতে আসাটা তিনি প্রভাবিত হয়েছেন নিজ পরিবার থেকে। বললেন, আমার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। দাদা শহীদ হয়েছিলেন। পরিবারের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। যুদ্ধের বছর আমাদের গ্রামের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছিল। ছোট থেকেই দেখে এসেছি পরিবার স্বাধীনতার পক্ষে ছিল। আমার পরিবারে সবসময় রাজনৈতিক পরিবেশ বিরাজ করতো, সবসময় এসব নিয়ে আলোচনা হতো।

মুক্তিযুদ্ধের যে চেতনা ছোট থেকেই দেখে বড় হয়েছি, সেই চেতনায় আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে ছোট থেকেই আওয়ামী লীগের প্রতি ভালো লাগা ছিল বলে জানান ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী উর্মিলা। তিনি বলেন, যখন এইচএসসি শেষ করলাম তার পর থেকে রাজনীতিতে জড়িয়ে যাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহিলা সম্পাদিকা’র পাশাপাশি আইন ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি ছিলাম।

Reneta

অভিনয় নাকি রাজনীতি কোনটিকে প্রাধান্য দেবেন জানতে চাইলে উর্মিলা বলেন, অভিনয়ের জন্যই আমার রাজনৈতিক ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছি। অভিনয়ে না থাকলে রাজনীতিতে আরও সক্রিয় হতে পারতাম। ওটাই আমার পরিচয় হতো। তবে আমার অভিনয় যেহেতু মানুষ পছন্দ করে তাই রাজনীতি অভিনয় দুটোই থাকবে। মহিলা উপকমিটিতে যেহেতু আমি রয়েছি, এখানে মহিলাদের সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করতে হবে।

রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে উর্মিলা নিজেকে কোথায় দেখতে চান? জানতে চাইলে মুচকি হেসে এড়িয়ে যান ২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রযোগিতা থেকে উঠে আসা উর্মিলা। তিনি বললেন, দল যেখানে আমাকে যোগ্য মনে করে চাইবে সেখানে আমি থাকবো। ব্যক্তিগত কোনো চাওয়া নেই। যে পদে আমাকে রাখা হয়েছে এ জন্য দলের কাছে কৃতজ্ঞ। সবার দোয়া আশীবার্দ নিয়ে এগিয়ে যেতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরউর্মিলা শ্রাবন্তি করলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকাশ অ্যাপ রেফার করলে ১০০ টাকা বোনাস

পরবর্তী

বিদেশ থেকে আন্তঃকোম্পানি ঋণ নেয়া সহজ হলো

পরবর্তী

বিদেশ থেকে আন্তঃকোম্পানি ঋণ নেয়া সহজ হলো

নেতৃত্বের সূচনালগ্নে তামিমকে মাশরাফীর শুভেচ্ছাবার্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT