চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা হুমায়ূন সাধু মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিন দিবাগত রাত পৌনে ২টার দিকে ফারুকী বলেন, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় সেখানে ছিলেন তার পরিবারের সদস্য ও ভাই বেরাদরের অনেকে। আমি এখন রাস্তায়, হাসপাতালের দিকে যাচ্ছি।

গেল রবিবার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না তার।

এর আগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন এই অভিনেতা।

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে।

এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

ট্যাগ: মোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনহুমায়ূন সাধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

পরবর্তী

গুলশানের ওয়্যার হাউজে অবৈধ মদ-ফেনসিডিল

পরবর্তী

গুলশানের ওয়্যার হাউজে অবৈধ মদ-ফেনসিডিল

বগুড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT