চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যায় ধরা ছোঁয়ার বাইরে আরো ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় বহিস্কৃত মেজর জিয়াসহ আরো ৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। গত তিন বছরে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের তিন বছর হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। শুরু থেকে মামলাটি ডিবি তদন্ত করছিল। সে সময় র‌্যাব ও ডিবি মিলে এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে এবং মুকুল রানা নামে একজন ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। প্রায় তিনমাস আগে মামলার তদন্তভার পায় সিটিটিসি।

Banglabid

এর পর মোজাম্মেল হোসেন সায়মন, আরাফাত ওরফে শামস ওরফে সাজ্জাদ ও আবু সিদ্দিক ওরফে সোহেল নামে তিনজনকে গ্রেফতার করে সিটিটিসি। যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দি অনুযায়ী এবং এ পর্যন্ত তদন্তে গ্রেফতার বাকি সাতজনের এখনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সিটিটিসির হাতে গ্রেফতার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে মেজর জিয়াসহ আরো ৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এদের মধ্যে ২-১ জনকে গ্রেফতার করা গেলে তদন্তকাজ শেষ হবে এবং আদালতে চার্জশিট দিতে পারব।

Reneta

সিটিটিসি প্রধান আরো বলেন, তিনজনকে গ্রেফতারের মাধ্যমে আমরা এ মামলার তদন্তকাজ শেষ করে এনেছি। এখন পর্যন্ত মামলার বিচারকাজ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমান পেয়েছি। সনাক্ত হওয়া বাকি ৫ জনের মধ্যে কাউকে গ্রেফতার করা না গেলেও বেশিদিন আর মামলাটি ধরে রাখব না, শীঘ্রই চার্জশিট দিয়ে দিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার অভিজিৎ রায়মনিরুল ইসলামলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পিএসজিকে ভালোবাসেন না নেইমার-এমবাপে!

পরবর্তী

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন

পরবর্তী

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন

ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT