চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অব্যাহতি পাওয়ার পরও কেন আদালতে খালেদা জিয়া?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:১৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
আদালত
A A
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা-বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত কর্তৃক হাজিরায় অব্যাহতি পাওয়ার পরও কেন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে এসেছেন, এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আদালত মুলতবি না করায় হাজির হয়েছেন বেগম জিয়া।

চ্যানেল আই অনলাইনকে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম আজ আদালত মুলতবি চেয়েছিলেন। কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে শুধু ম্যাডামকে অব্যাহতি দিয়ে অন্যদের যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছেন। এতে গতকালই ম্যাডাম আদালতকে জানিয়ে দিয়েছেন যে, যেহেতু আদালত চলবে। সে কারণে তিনিও হাজির হবেন। তিনি এককভাবে অব্যাহতি নেননি।’

খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও সানাউল্লাহ মিয়াও বলেন, ‘আমরা যুক্তি উপস্থাপন মুলতবি রাখার জন্য আবেদন করেছি। আদালত তা নামঞ্জুর করে শুধু ম্যাডামের (খালেদার) ব্যক্তিগত হাজিরা অব্যাহতি বৃহস্পতিবার পর্যন্ত মঞ্জুর করেন। তাই বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়েছেন তিনি।’

Banglabid

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরায় অব্যাহতি পেয়েও বৃহস্পতিবার বেলা ১১.৫০ টার দিকে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে খালেদা জিয়াকে আজকের হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিলেন আদালত।

রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা-বেগম খালেদা জিয়া

এর আগে বুধবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী হওয়ায় পূর্ব নির্ধারিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুনানি স্থগিতের আবেদন করেন তার আইনজীবীরা।

Reneta

আবেদনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘বৃহস্পতিবার ম্যাডামের (খালেদা জিয়া) মায়ের মৃত্যুবার্ষিকী হওয়ায় আমরা সময় চাচ্ছি।’

বিচারক আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করলে আমার কোনো আপত্তি নেই।’

এরপর বিচারক বলেন, ‘ বৃহস্পতিবার পর্যন্ত ম্যাডাম (খালেদা জিয়া) জামিনে থাকবেন। আর অন্য আসামীদের (শরফুদ্দিন আহমেদ) পক্ষে যুক্তি উপস্থাপন চলবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT