চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ বালু উত্তোলন বন্ধ করে চাঁদপুরকে রক্ষার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
চাঁদপুর, জনপদ
A A
বালু

চাঁদপুরকে রক্ষার জন্য অবৈধ বালু উত্তোলন বন্ধসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।

সংগঠনের নেতৃবৃন্দ ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে এসব দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি মিজান মালিক বলেন, চাঁদপুর আমাদের প্রাণের শহর। আমাদের শেকড় চাঁদপুরে। সেই শহর অব্যাহত নদী ভাঙনে আজ বিলীনের পথে। এসব আমাদের পীড়িত করে। তাই নৈতিক দায় থেকে আমরা এই দাবি নিয়ে দাঁড়িয়েছি। আশা করি সরকার অতিদ্রুত চাঁদপুরকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সংগঠনের সিনিয়র সহসভাপতি জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, চাঁদপুরকে কার্যকরভাবে রক্ষা করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এর কেনো বিকল্প নেই। তিনি চাঁদপুরকে রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, ১৯৭২ সালেই বঙ্গবন্ধু চাঁদপুরকে রক্ষা করার উপর গুরুত্ব দিয়েছিলেন। সেটি সময়ের পত্রপত্রিকায় এসব খবর সাক্ষী হয়ে আছে। সাংবাদিকদের কাজ আন্দোলন করা নয়। কিন্তু বাধ্য হয়েই নিজ জেলাকে রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না বলেন, চাঁদপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। চাঁদপুরকে রক্ষা করতে না পারলে আমরা সেসব ঐতিহ্য হারাবো। তাই দ্রুত চাঁদপুরকে রক্ষায় পদক্ষেপ নিতে হবে।

এসময় সংগঠনের বেশ কিছু সদস্য এবং ঢাকায় বসবাসরত চাঁদপুরের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

চাঁদপুরকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ দ্রুতসময়ের মধ্যে না নিলে আরও কঠিন আন্দোলনের কর্মসূচি দিবেন বলে ঘোষণা দেন সংগঠনের সদস্যরা।

ট্যাগ: চাঁদপুরবালু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভার্চুয়াল আদালতে ৫০ দিনে ৬৭ হাজার ২২৯ জনের জামিন

পরবর্তী

স্পেন থেকে পুরো ইউরোপে দ্বিতীয় দফায় মহামারির শঙ্কা

পরবর্তী

স্পেন থেকে পুরো ইউরোপে দ্বিতীয় দফায় মহামারির শঙ্কা

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২২৭৫, মৃত্যু ৫৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT