চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থমন্ত্রী মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়েন, তার মেডিটেশন নেওয়া প্রয়োজন: এরশাদ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:২৭ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
অর্থনীতি
A A
এরশাদ ও আবুল মাল আব্দুল মুহিত

বাজেট বিষয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন: অর্থমন্ত্রী মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়েন। তার মেডিটেশন নেওয়া প্রয়োজন। কিন্তু, তিনি তো আবার মেডিটেশনের ওপর কর আরোপ করেছেন! আমি বুঝতে পারলাম না-এক ঘন্টা মেডিটেশন করলে যেখানে আমার শরীর মন সুস্থ হয়ে যায়, অর্থমন্ত্রী আমার ওপর কর বসালেন কেনো?

আজ বুধবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বাজেট ঘাটতি অবাস্তব উল্লেখ করে এরশাদ বলেন, যেখানে চলতি অর্থবছরে বাজেটের মোট ঘাটতির মাত্র ৬৬ শতাংশের অর্থ সংস্থান করা সম্ভব হয়েছে, সেখানে এতো বিপুল অর্থ ঘাটতি দেখিয়ে বাজেট পেশ করা অবাস্তব কল্পনা ছাড়া কিছুই নয়।

Banglabid

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এবারের বাজেটকে তার জীবনের সেরা বাজেট বললেও এটি জনগণের জন্য নিকৃষ্টতম বাজেট বলে মনে করছেন সাবেক এ রাষ্ট্রপতি।  তিনি অভিযোগ করে বলেন: মানুষ এখন ৫০ টাকা কেজি চাল খাচ্ছে। তাদের আশঙ্কা এবারের বাজেট পাশে চালে মূল্যমান আরও বৃদ্ধিপাবে। এভাবে চলতে থাকলে, বাঁচবো কীভাবে!

আগের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির গতি কমে এসেছে বলে অভিযোগ করে তিনি বলেন: এবারের প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতে কতো বিনিয়োগ হলো সে ব্যাপারে স্পষ্ট করা নেই। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ। সরকারের এমন দাবির পক্ষে যথার্থ প্রমাণ দাবি করেন সাবেক এ সেনা শাসক। আইএমএফ-বিশ্ব ব্যাংক সরকারের এমন দাবির পক্ষে প্রমাণ চাইলেও অর্থমন্ত্রী তা দেখাতে ব্যর্থ বলে দাবি করেন তিনি।

Reneta

ব্যাংকিং এবং শেয়ার বাজার পরিস্থিতিও উঠে আসে এরশাদের বক্তব্য। ব্যাংকিং সেক্টর ক্যান্সারে আক্রান্ত এবং শেয়ার বাজারকে অর্থ লোপাটের প্রাণকেন্দ্র বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সমালোচনা করে এরশাদ বলেন: আমাদের এখন শিক্ষা ব্যবস্থা হলো, ‘গরু হোক গাধা হোক, পাশ করাতে হবে’। ডিভিশন পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

ডাক্তারদের সঙ্গে ডায়াগনোস্টিক সেন্টার গুলোর পার্সেন্টেন্স বিজনেসের সমালোচনা ওঠে আসে তার বক্তব্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাস্টিনের সঙ্গী ব্রাজিলের তারকা আনিতা

পরবর্তী

সাইবার হামলা ঠেকাতে ‘ভ্যাকসিন’

পরবর্তী
সাইবার হামলার

সাইবার হামলা ঠেকাতে ‘ভ্যাকসিন’

কাইল ও শাই হোপ

শাই-কাইল হোপের গল্পটা স্টিভ-মার্ক ওয়াহর মত নয়

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT