চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য শাকিব, ফেব্রুয়ারিতে ‘বীর’-এর রাজত্ব

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:৪৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

ঢাকাই সিনেমার বাজার এখন উৎসব কেন্দ্রিক। বিশেষ করে তুলনামূলক বেশি বাজেটের ছবিগুলোর মুক্তির টার্গেট থাকে ঈদ, পূজা, বাংলা নববর্ষ কিংবা ভালোবাসা দিবসের মতো উৎসবগুলোতে! তবে শাকিব খানের ছবি হলে ভিন্ন কথা। চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক এবং হল মালিকরা মনে করেন: ‘শাকিবের নতুন ছবি মুক্তি মানেই উৎসব!’

তবে এমন কথা অতিরঞ্জিত মনে হলেও গত কয়েক বছরের মধ্যে ব্যবসাসফল ছবির তালিকায় চোখ দিলে দেখা যাবে শাকিবের প্রভাব। ঈদ কিংবা বড় কোনো উৎসব ছাড়াও প্রেক্ষাগৃহে সারা বছরই তার ছবির তোড়জোড়! তার ভক্ত অনুরাগীদের জন্য এবার আসছে ডাবল ধামাকা! কারণ এই ভালোবাসা দিবসকে টার্গেট করে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ও প্রযোজিত ‘বীর’।

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে, ভালোবাসা দিবসে মুক্তির জন্য একাধিক ছবি নাম লিপিবদ্ধ থাকলেও মুক্তির মিছিলে থাকছে শুধুমাত্র ‘বীর’।

Banglabid

তাই সুপারস্টার শাকিব খান প্রযোজিত এ ছবির প্রতিদ্বন্দ্বিতায় করার মতো কোনো ছবিই থাকছে না। প্রযোজক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র রায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ভালোবাসা দিবস এলে একাধিক ছবি মুক্তির তোড়জোড় দেখা যায়। এবার ব্যতিক্রম হচ্ছে। ‘বীর’-এর সঙ্গে আশরাফ শিশির পরিচালিত ‘আমরা একটি সিনেমা বানাবো’ ছবি মুক্তির তারিখ নেওয়া রয়েছে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি ‘বৃদ্ধাশ্রম’ এবং ২৮ ফেব্রুয়ারি ‘হৃদয় জুড়ে’ ছবির মুক্তির তারিখ নেওয়া হয়েছে বলে জানায় প্রযোজক ও সমিতি।

‘বৃদ্ধাশ্রম’  ছবির নায়ক কণ্ঠশিল্পী এসডি রুবেল জানালেন, ‘মুক্তির তারিখ নেয়া থাকলেও ছবিটি ওই দিন মুক্তি পাবে না।

Reneta

‘হৃদয় জুড়ে’ ছবির প্রযোজক মনির হোসেন যুবরাজ বলেন, ভালোবাসা দিবসে ‘হৃদয় জুড়ে’ মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু শাকিব ভাইয়ের ছবি আসছে শুনে মুক্তি পিছিয়ে নিয়েছি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না।

‘আমরা একটা সিনেমা বানাবো’ ছবিটিও ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে না বলে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে জানিয়ছেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ইমপ্রেসের আরেক ছবি ‘পাপপুণ্য’ মুক্তির পরিকল্পনা ছিল। সেজন্য ‘আমরা একটা সিনেমা বানাবো’ ছবি দিয়ে মুক্তির তারিখ নিয়েছিলাম। দুটির কোনো ছবিই ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে না।’

এদিকে, ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহের মালিকদের সংগঠন প্রদর্শক সমিতির চাওয়া ছিল একাধিক ছবি মুক্তি। কিন্তু দেখছে মিলছে মাত্র একটি ছবি ‘বীর’-এর। দেশ সেরা নায়ক শাকিব খানের ছবি বলে বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, অন্য নায়কদের তিন-চারটি ছবির সঙ্গে শাকিবের একটি ছবি হলেও প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে। তার ছবি এলেই সিনেমা হল তার পুরনো চেহারা ফিরে পায়। ‘বীর’-এর সঙ্গে তাই অন্য ছবি না এলেও ‘বীর’ দিয়েই ফেব্রুয়ারি মাসটা ব্যবসা চাঙ্গা থাকবে বলে আশা করছি।

চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভুঁইয়া দিপু বললেন, ছোট বড় সব মিলিয়ে শ’খানেক সিনেমা হল চালু রয়েছে। প্রায় সবগুলো হলেই শাকিবের ‘বীর’-এর বুকিং হচ্ছে। তিনি বলেন, শাকিবের ছবি কোন্ দিবসে এলো এটা ব্যাপার না, যেদিন মুক্তি পায় ওইদিনই উৎসব!

‘বীর’ প্রদর্শনের অপেক্ষায় রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, বলাকা, মধুমিতা, শ্যামলীসহ রংপুরের শাপলা, যশোরের মনিহার, সিলেটের নন্দিতার মতো দেশের বড় বড় সিনেমা হল। শ্যামলী, বলাকা, মধুমিতার অফিশিয়াল ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, প্রতিটি প্রেক্ষাগৃহে ১৪ ফেব্রুয়ারি থেকে ‘বীর’ প্রদর্শনের প্রচারণা চালানো হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, দেশের ছবিকে আমরা সবসময় প্রাধান্য দেই। শাকিব খানের ছবি হলে তো কথাই নেই! স্টার সিনেপ্লেক্সসহ এর শাখাগুলোতেও ‘বীর’ প্রদর্শন করতে প্রস্তুত।

ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার নওশাদ বলেন, ‘বীর’ গান, ট্রেলার দেখলাম ভালো লেগেছে। সেন্সর বোর্ডে যারা ছিল তারাও প্রশংসা করেছেন। বলেছেন, শাকিবকে অন্যরকম লেগেছে। এছাড়া কাজী হায়াতের ছবিতে অন্যরকম ব্যাপার থাকে। তাই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এ ছবি। কাজী হায়াত ও শাকিব খান প্রথম একসঙ্গে কাজ করলো। বুবলী, মিশা সওদাগর রয়েছে। এটি শাকিবের প্রযোজিত নতুন ছবি। সবকিছু মিলিয়ে ‘বীর’ নিয়ে আমিও এক্সাইটেড।

নির্মাণের শুরু থেকে তো বটেই, নতুন করে ১৪ ফেব্রুয়ারি মুক্তির আগেই ‘বীর’-এর ফার্স্টলুক, গান, ট্রেলার প্রকাশের পর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইমরান-কোনালের গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি এসকে ফিল্মসের ইউটিউবে প্রকাশের পর বশে সাড়া ফেলেছে। গানটিতে শাকিব-বুবলীর রোমান্স মন ছুঁয়েছে দর্শকের!

‘বীর’-এর ট্রেলারেও নতুন শাকিবকে দেখেছেন দর্শক। সবকিছু ছাপিয়ে নায়ক শাকিব প্রযোজিত তৃতীয় ছবি ‘বীর’ দাপটের সঙ্গে সিনেমা হলে দর্শকদের কতোটা মনোরঞ্জন করতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াৎপ্রদর্শক সমিতিবলাকাবীর সিনেমাবুবলীমধুমিতামিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওর নাম: আকবর আলীর বাবা

পরবর্তী

বাণিজ্য মেলায় ভ্যাট ৬ কোটি ৪৬ লাখ টাকা

পরবর্তী

বাণিজ্য মেলায় ভ্যাট ৬ কোটি ৪৬ লাখ টাকা

১২’শ বাংলাদেশি নারীর ব্যবসা সহায়তায় বিশ্বব্যাংক

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT