চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় ভ্যাট ৬ কোটি ৪৬ লাখ টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
অর্থনীতি
A A

চলতি বছর আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৬ কোটি ৪৬ লাখ টাকার ভ্যাট রাজস্ব আয় হয়েছে। এবার মেলায় অধিকাংশ পণ্যে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল।

এবারের মেলায় ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে আটটি টিম নজরদারি করে। নতুন ভ্যাট আইনের পরিপালন নিশ্চিত করতে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়। এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়েছে।

ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান জানান, এবার মেলায় স্টলের সংখ্যা ও দর্শনার্থীদের সংখ্যা গতবারের তুলনায় কম থাকায় ভ্যাট আহরণ কিছুটা কম হয়েছে। তবে নজরদারি বাড়ানোয় ভ্যাট ফাঁকি যথেষ্ট কমেছে।

তিনি জানান, এবছর স্টলের সংখ্যা ছিল ৪৮৭ টি; যা আগের বছর ছিল ৫৬৯টি। অন্যদিকে চলতি বছরের দর্শনার্থীর সংখ্যা ছিল ২৩ লাখ। আগের বছর এই সংখ্যা ছিল ৩৫ লাখ।

এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড চলতি বছরের মেলায় কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে কেবল ৫ শতাংশ ট্রেড ভ্যাট আদায়ের নির্দেশনা দেয়া হয়েছিল। এতে কেবল হাতিল ফার্নিচার থেকে প্রায় ৭৮ লাখ টাকা কম আহরণ হয়েছে। গত বছর ভ্যাটের এই হার ছিল ১৫ শতাংশ।

গত বছর মেলায় ভ্যাট আহরণের পরিমাণ ছিল ৭ কোটি ২ লাখ টাকা।

Reneta

মইনুল খান জানান, এবার বাণিজ্য মেলায় অংশগ্রহণকারি ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা দেয়া হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মাননা ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হবে।

সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর রয়েছে এসকোয়ার ইলেকট্রনিকস লিমিটেড ও সারাহ লাইফ স্টাইল লিমিটেড। এই তিন প্রতিষ্ঠান যথাক্রমে ৩৭ লাখ ৩৬ হাজার, ৩৪ লাখ ৭৭ হাজার ও ৩২ লাখ ৫ হাজার টাকার ভ্যাট পরিশোধ করেছে।

মেলার অন্যান্য যারা সম্মাননা পাবে- র‌্যাংগস ইলেকট্রনিক লিমিটেড, হাতিল কমপ্লেক্স লিমিটেড, মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিট এলিগেন্স লিমিটেড, নাভানা ফার্নিচার লিমিটেড, ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং বঙ্গ বেকারস লিমিটেড।

এ বছর ১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিন দিন পূর্ণ কর্মদিবস এবং আরো তিন দিন অর্ধ কর্মদিবস মেলা বন্ধ ছিল।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্য মেলারাজস্ব আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT