চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন ক্লিনহার্টের দায়মুক্তি অধ্যাদেশ অবৈধ ও বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৭
আদালত
A A

২০০২ সালে পরিচালিত “অপারেশন ক্নিনহার্ট” অভিযানে জড়িতদের দায়মুক্তি অধ্যাদেশ অবৈধ ও বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ অপরিসীম ক্ষমতাবান নয়। যৌথ বাহিনীর কোনো সদস্য আইনের উর্ধে নয়।

পূর্ণাঙ্গ এই রায়ের প্রকাশিত হওয়ায় সেসময় যৌথ বাহিনীর অভিযানে নিহতদের পরিবার এখন মামলা করতে পারবে।

সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযানে পঞ্চাশেরও বেশি লোক মারা যায়। অধিকাংশ ক্ষেত্রেই তৎকালীন সরকার এবং যৌথ বাহিনীর বিবৃতিতে সেসব মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগে আক্রান্তের ব্যাখ্যা দেয়া হয়।

বিএনপি নেতৃত্বে তৎকালীন সরকার ২০০৩ সালে ওই অভিযানের সাথে জড়িতদের দায়মুক্তি দিয়ে সংসদে একটি আইন পাশ করে। এ ধরনের দায়মুক্তি আইন বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বলে সেই আইনকে চ্যালেঞ্জ করে ২০১২ সালে জেড আই পান্না নামে একজন মানবাধিকার আইনজীবী হাইকোর্টে রিট মামলা করেন।

সেই রিট মামলার পরই হাইকোর্ট ওই দায়মুক্তি আইনকে অবৈধ ঘোষণা করে।

২০০১ সালে বিএনপি নেতৃত্বে জোট সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল।

সে সময় খালেদা জিয়ার সরকার সেনা নেতৃত্বে ‘অপারেশন ক্লিনহার্ট’ নামে ওই অভিযান শুরু করে। সেনা হেফাজতে নিহতদের মধ্যে অনেকে সরকারি দলের সাথেও জড়িত ছিলেন।

ট্যাগ: অপারেশন ক্লিনহার্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথাশিল্পী শওকত ওসমান-এর জন্মশতবর্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু

পরবর্তী

গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন

পরবর্তী

গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন

দাঙ্গার সময় ও দাঙ্গার পর এলাকায় জনসাধারণের ওই এলাকায় প্রবেশ বন্ধ করে দেয়া হয়

ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গা

সর্বশেষ

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT