চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে পান্না ঘোষের ক্যারিয়ার সেরা (১৬/৫) বোলিংয়ে ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েদের ইনিংস থামে ৯৭ রানে।

ফেভারিট তকমা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়া সেরার মুকুট পরা সালমা-রুমানাদের খানিক দুশ্চিন্তা ছিল কন্ডিশন নিয়ে। ব্যাটে-বলে উড়ন্ত পারফরম্যান্সে কন্ডিশন বাধা হতে পারেনি। সব বিভাগেই অদম্য মনোভাব আর নৈপুণ্যে সাফল্যের মুকুটে যোগ হল আরেকটি পালক।

স্কটল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জিতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশ ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে পড়েছিল কিছুটা চাপে। ১২২ রানের পুঁজিতে ম্যাচ জয়ে ৫ উইকেট নিয়ে ভূমিকা রাখেন পান্না ঘোষ।

৪ ওভারে ১৬ রান দেন এ ডানহাতি পেসার। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের এটিই সেরা বোলিং ফিগার। আগেরটি ছিল জাহানারা আলমের। গত মাসে ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই আয়ারল্যান্ডের বিপক্ষেই।

আইরিশ মেয়েদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন গ্যাবি লুইস। রিচার্ডসন করেন ২৩ রান। রুমানা আহমেদ ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আয়শা রহমান শুকতারার ক্যারিয়ারসেরা ৪৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান তোলে বাংলাদেশ। যেভাবে শুরু করেছিল বাংলাদেশ দল তাতে সংগ্রহটা বড় হতে পারতো। শেষ ৮ ওভারে বাংলাদেশ ইনিংসে যোগ হয় মাত্র ৪২ রান। হারাতে হয় ৮ উইকেট।

শামিমা সুলতানা ও আয়শা ওপেনিং জুটিতে যোগ করেন ২৮ রান। ১৬ বলে ১৬ রান করে এই ব্যাটার সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। পরে ফারজানা হককে নিয়ে ৫২ রানের জুটি গড়েন আয়শা। ১৭ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন ফারজানা। দলীয় ৮৮ রানের মাথায় আয়শা বোল্ড হয়ে ফেরার পর টাইগ্রেস ইনিংসে মড়ক লাগে। একের পর এক উইকেট হারিয়ে দারুণ সূচনার পরও বড় সংগ্রহ গড়া যায়নি।

৪২ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৪৬ করে সাজঘরে ফেরেন আয়শা। ১২ রান করে অপরাজিত থাকেন জাহানারা আলম। তিন ব্যাটার ছাড়া আর কেউ তিন অঙ্ক ছুঁতে পারেননি।

লুসি ও’রিলে তিন উইকেট নেন, তিনি ডানহাতি পেসার। লেগস্পিানর সিয়ারা মেটকাফে নেন দুটি উইকেট। লরা ডিলানি নেন একটি উইকেট।

এক মাসে তিন শিরোপা
গত মাসে মালয়েশিয়া থেকে এশিয়া কাপের সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরেছিল টিম টাইগ্রেস। বাছাইপর্ব শুরুর আগে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ২-১ সিরিজ জিতে আরেকটি ট্রফি বগলদাবা করে সালমা খাতুনের দল। এবার হাতে এলো আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের রুপালি রংয়ের ট্রফি। গেল এক মাসে তিনটি ট্রফি অর্জন করল টিম টাইগ্রেস।

ব্যবধান গড়েছে লেগস্পিন
বাছাইপর্বে শুরু থেকেই বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। দুই লেগস্পিনার মিলে পাঁচ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। যার মধ্যে রুমানা ১০টি ও ফাহিমা নিয়েছেন ৯টি উইকেট। টুর্নামেন্টজুড়ে রান দেয়ায় কিপটে ছিলেন তারা।

রোড টু ফাইনাল
টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ফাইনাল ও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে টিম টাইগ্রেস।

গ্রুপপর্বে বোলারদের দাপটে পাত্তাই পায়নি পাপুয়া নিউগিনি, স্বাগতিক নেদারল্যান্ডস ও আর আমিরাত। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনি আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তোলে ৮৪ রান। দুই উইকেট হারিয়ে ৩১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৪২ রানে অলআউট করে ৭ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে আরব আমিরাত গুটিয়ে যায় মাত্র ৩৯ রানে। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সালমা খাতুনের দল।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরোপা ছাড়া কিছুই ভাবছেন না গ্রিজম্যান

পরবর্তী

সেরেনাকে হারিয়ে কেরবারের ঘরে প্রথম উইম্বলডন

পরবর্তী

সেরেনাকে হারিয়ে কেরবারের ঘরে প্রথম উইম্বলডন

তিন দিনেই শেষ জ্যামাইকা টেস্ট

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT