চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই শেষ জ্যামাইকা টেস্ট

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:০২ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসের মতো জোড়ায় জোড়ায় উইকেট পড়েনি। উইকেট পতনে ছিল ছোট ছোট বিরতি। বড় জুটি না হওয়ায় দ্বিতীয় ইনিংসেও হতাশার স্রোত ব্যাটিংয়ে। বাজে ব্যাটিংয়ের আরেকটি প্রদর্শনীতে জ্যামাইকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে  ১৬৬ রানে।

৩৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৮ রানে।

অ্যান্টিগা টেস্ট শেষ হয়েছিল তৃতীয় দিনের প্রথম সেশনে। তাতে লেখা হয় ইনিংস ও ২১৯ রানের হার। জ্যামাইকা টেস্ট শেষ হল তৃতীয় দিনের পড়ন্ত বিকেলে। স্যাবাইনা পার্কে সাকিব আল হাসানের ৫৪ রানের ইনিংস ক্যারিবীয়দের সিরিজ জয়ের (২-০) উদযাপনে কেবল অপেক্ষা বাড়িয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ- ৩৫৪ ও ১২৯ বাংলাদেশ- ১৪৯ ও ১৬৮

তিন দিনে টেস্ট শেষ হওয়ায়  ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ পেলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। চতুর্থ দিন মাঠে খেলা গড়ালে টিভিতে চোখ রাখা সম্ভব হত না তাদের। কেননা মস্কোয় ফাইনাল শুরু বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়। একই সময়ে শুরু হয়ে আসছে জ্যামাইকা টেস্টের দিনের খেলা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া জ্যাসন হোল্ডার দ্বিতীয় ইনিংসে আগেরটি ছাপিয়ে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসার। ক্যারিবীয় অধিনায়কের এটিই ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচে দশ উইকেট এই প্রথমবার। দুই ম্যাচের সিরিজে ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন হোল্ডারই।

Reneta

 

তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের সর্বনিম্ন স্কোর এটিই। দুর্দান্ত বোলিং করে ৩৩ রানে নেন ৬ উইকেট নেন সাকিব। দেশের বাইরে যা বাংলাদেশের সেরা বেলিংয়ের কীর্তি।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড ছিল ২০৫ রানের। দ্বিতীয় ইনিসে ১২৯ রান যোগ হওয়ায় বাংলাদেশের লক্ষ্য হয়ে যায় ৩৩৫ রান। লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এদিনও পায়নি ভালো শুরু। তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই ধরেন প্যাভিলিয়নের পথ।

লিটন দাস ৩৩, মুশফিকুর রহিম ৩১ রান করলেও ২২ গজে টিকে থাকার মানসিকতা দেখা যায়নি ব্যাটিংয়ের ধরণে। টেস্ট মেজাজ না দেখিয়ে বাউন্ডারির প্রতি নির্ভরশীলতা দেখা গেছে বাংলাদেশের ইনিংসজুড়ে।

১৬৮-এর মধ্যে ১১২ রান এসেছে বাউন্ডারি থেকে। সাকিব সর্বোচ্চ ১০টি, লিটন ও মুশফিক সমান ৬টি, মুমিনুল ৩টি, তাইজুল ২টি ও মিরাজ মেরেছেন ১টি বাউন্ডারি।

২২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজ খেলতে মোস্তাফিজ, বিজয়, সাব্বির, মোসাদ্দেক, আবু হায়দার, নাজমুল পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে অধিনায়ক মাশরাফীর সোমবার রওনা হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT