চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্ধত্ব জয় করা এক আইনজীবীর আলোকিত গল্প

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:২১ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
আদালত
A A

দেশের প্রধান বিচারপতির হাত থেকে আইনজীবীর সনদ গ্রহন করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন তরুণ আইনজীবী জহিরুল ইসলাম। তবে গর্বের এই অর্জন নিজ চোখে দেখতে না পেরে অনেকটা কষ্টের ভেতরে থাকেন দু-চোখের দৃষ্টি হারানো এই আইনজীবী।

শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী জহিরুল ইসলামের হাতে আইনজীবীর সনদ তুলে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সনদ গ্রহনের পরই চ্যানেল আই অনলাইনের নিকট নিজের সংগ্রামী জীবনের টুকরো টাকরা গল্প তুলে ধরেন জহিরুল ইসলাম।

আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ‘২০১৩ সালে পাস করা ৩ হাজারের বেশি আইনজীবীকে আজ সনদ দেওয়া হচ্ছে। আমাকে দেশের প্রধান বিচারপতি নিজ হাতে সনদ তুলে দিলেন। আজ আমি গর্বিত। এটা আমার জীবনের সেরা প্রাপ্তি।’ উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বলার পরেই অনেকটা থেমে গেলেন জহিরুল। করুণ কন্ঠে বললেন, ‘আমার এই অর্জন আর আজকের এই আয়োজনে উপস্থিত সবাইকে যদি দু চোখে দেখতে পারতাম, তাহলে খুব ভালো লাগত। কিন্তু দু’চোখের দৃষ্টি নেই বলে আজ কিছুই দেখতে পেলাম না। তবু মাননীয় প্রধান বিচারপতির হাত থেকে আইনজীবীর সনদ নেয়ার অনুভূতিটা আমার কাছে জীবন্ত। এই অনুভূতি আমার সামনের জীবনে প্রেরণা যোগাবে।’

Banglabid

নিজের দৃষ্টিহীনতার স্মৃতি তুলে ধরে জহিরুল ইসলাম বলেন, ‘আমার যখন ছয় বছর বয়স তখন হঠাৎ অসুস্থ (হাম) হয়ে দুটি চোখ নষ্ট হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় অন্ধত্ব নিয়েই আমার জীবন সংগ্রাম। একসময় ব্রেইল পদ্ধতিতে (আঙুলের স্পর্শ অনুভূতি ব্যবহার করে) লেখাপড়া শুরু করি। এসএসসি, এইচএসসি শেষ করে আইনে অনার্স ও মাস্টার্স করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এরপর বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে ২০১৩ সালে আইনজীবী হই। আজ তারই সনদ পেলাম।’

পারিবারিক জীবনের কথা তুলে ধরে জহিরুল বলেন, ‘আমি যখন লেখাপড়া করি তখন আমার বাবা শ্রমিক আর মা গৃহিণী। চার ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। জীবনে অনেক কষ্টের দিন কেটেছে। এখন নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় যুক্ত আছি। দুই সন্তান, স্ত্রী আর পরিবার নিয়ে নারায়ণগঞ্জেই থাকি।’

Reneta

দৃষ্টিহীনতা নিয়ে কিভাবে মামলা পরিচালনা করেন জানতে চাইলে জহিরুল বলেন, ‘আমার একজন সহকারী আছে। কোন মামলা এলে মামলার ঘটনা গল্পের মত করে প্রথমে শুনি। তারপর কম্পিউটারের দোকানে গিয়ে যে ধারায় মামলাটা পরে সে ধারা অনুযায়ী ফাইল তৈরি করে আদালতে উপস্থাপন করি। তারপর আদালতে গিয়ে নিজেই মামলার শুনানি করি। আর নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী-বিচারক ও আদালত সংশ্লিষ্ট সবাই আমাকে সহযোগিতা করেন। এছাড়া আমার স্ত্রীও আমাকে সহযোগিতা করেন। সে আমাকে আইনের বই পড়ে পড়ে শোনায়।’

দৃষ্টি প্রতিবন্ধী বলে কম মামলা আসে উল্লেখ করে জহিরুল বলেন, ‘তুলনামূলক আমার কাছে কম মামলা আসে । কারণ, ‘অনেকেই মনে করেন দৃষ্টি প্রতিবন্ধী একজন আইনজীবী কীভাবে মামলা পরিচালনা করবে এবং সে মামলায় জিতবে? তবে আমি অনেক গুরুত্বপূর্ণ মামলায় জামিন করিয়েছি। আমার অনেক  মক্কেলের পক্ষে মামলায় জিতে এসেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীঢাকাদৃষ্টি প্রতিবন্ধীপ্রধান বিচারপতিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশীয় খামারীদের উৎসাহ দিতে গুঁড়ো দুধ ও মাংস আমদানির ওপর শুল্ক বাড়বে

পরবর্তী

ছাড়া পেয়ে ঘরে ফিরলেন সালমান, বাড়ির সামনে হাজারো ভক্ত

পরবর্তী

ছাড়া পেয়ে ঘরে ফিরলেন সালমান, বাড়ির সামনে হাজারো ভক্ত

মোস্তাফিজের নায়ক হওয়ার সুযোগ ছিল

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT